ওজন তুলতে গিয়ে ছটফট করতে করতে ‘মৃত্যুর কোলে’ রোবট, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি:  মানুষের মতো ভার তোলার প্রতিযোগিতায় নেমেছিল রোবট। কিন্তু ভার তুলতে গিয়েই ঘটে গেল বিপত্তি। আচমকা ভারসাম্য হারিয়ে সোজা গিয়ে বিচারকদের টেবিলে ধাক্কা মারল এক হিউম্যানয়েড রোবট। বেজিংয়ে চলা World Humanoid Robot Games-এর এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 

ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ অগস্ট), ওয়েটলিফটিং প্রতিযোগিতার ফাইনালে। ভারী ওজন তোলার চেষ্টা করছিল রোবটটি। কিন্তু ওজন ওঠানোর পরই সেটি নিজের ভারসাম্য ধরে রাখতে পারেনি। মুহূর্তের মধ্যেই সামনের দিকে হেলে পড়ে এবং সরাসরি গিয়ে আছড়ে পড়ে বিচারকদের প্যানেলের টেবিলে। পরিস্থিতি সামাল দিতে পরে রোবটটিকে স্ট্রেচারে করে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঠিক যেমন মানুষ আহত হলে তাঁকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় তেমননি। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকেই আবার মজার প্রতিক্রিয়া দিয়েছেন।  অনেকেই বলেছেন,  প্রযুক্তির দুনিয়ায় রোবটের ক্ষমতা দ্রুত বাড়লেও, এই ভাইরাল ঘটনাই মনে করিয়ে দিল মানুষের মতো নিখুঁত ভারসাম্য ও নিয়ন্ত্রণ অর্জনের পথে এখনও বেশ কিছুটা পথ বাকি।

উল্লেখ্য, এই খেলায় ভারোত্তোলন পর্বটি মূলত ভারী বোঝা নিয়ে রোবটগুলোর ভারসাম্য, জয়েন্ট টর্ক এবং স্থিতিশীলতা পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। হিউম্যানয়েড রোবট গেমসে ৫১টি প্রতিযোগিতা এবং ১৬টি দেশের ২,০০০-এরও বেশি রোবট অন্তর্ভুক্ত রয়েছে। তবে দুর্ঘটনা সত্ত্বেও, বেইজিং হিউম্যানয়েড-এইচইউএসটি দলের একটি রোবট ১৬-কিলোগ্রাম (৩৫ পাউন্ড) ওজনের একটি বারবেল সফলভাবে মাথার উপরে তুলে ইভেন্টের প্রথম স্বর্ণপদক জয় করতে সক্ষম হয়। সম্প্রতি, একটি চিনা হিউম্যানয়েড রোবট জ্যামাইকার কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টের গড়া পুরুষদের বিশ্ব রেকর্ডটি ভেঙে দিয়েছে। 

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮