‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একটা-দুটো নয়, একজন ব্যক্তির ২১ জন স্ত্রী। শুনে অবাক হয়ে যাচ্ছেন? ভাবছেন, এ আবার কোনও গল্প নাকি।  না, এটা কোনও গল্প নয়। বাস্তবে সামনে এসেছে এমনই এক বাস্তব জীবনের ঘটনা, যা শুনলে প্রথমে বিশ্বাস করাই কঠিন।

ভিক্ষা করেই ব্যক্তিটির সংসার চলে। প্রতিদিন সকালে বেরিয়ে পড়েন ভিক্ষা করতে। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতিদিন তাঁর পাশে দেখা যায় আলাদা আলাদা মহিলা। প্রথম দেখায় মনে হতে পারে, হয়তো কোনও পরিচিত মানুষ বা আত্মীয়। কিন্তু আসল কথাটা জানলে চমকে উঠবেন ওই মহিলাদের প্রত্যেকেই নাকি তাঁর স্ত্রী। এক দিন এক জন, পরের দিন অন্য জন। এই ভাবেই স্ত্রীদের সঙ্গে নিয়ে পথে বেরোন তিনি। সব মিলিয়ে তাঁর স্ত্রীর ওই ব্যক্তি আরও জানিয়েছেন, ২১ জনের মধ্যে মাত্র আট জন স্ত্রীর নাম তিনি মনে করে বলতে পারেন। বাকিদের নাম তাঁর মনে নেই। শুনতে অদ্ভুত লাগলেও, তাঁর দাবি এমনই। স্বাভাবিক ভাবেই পরের প্রশ্ন, কী ভাবে এক ব্যক্তির জীবনে এলেন ২১ জন স্ত্রী? এই প্রশ্নের উত্তরেও রয়েছে আরও এক আশ্চর্য গল্প।


আরও পড়ুনঃ গরম ভাতে সাবেকি স্বাদ, রইল চারাপোনা মাছের জিভে জল আনা রেসিপি

ওই ব্যক্তির আরও জানান, তিনি নিজে নাকি কাউকে বিয়ের প্রস্তাব দেননি। বরং মহিলারাই তাঁর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসতেন। তাঁদের প্রস্তাব ফিরিয়ে দিলে তাঁরা কষ্ট পেতে পারেন এই ভাবনা থেকেই নাকি একের পর এক বিয়েতে রাজি হয়ে যান তিনি। এমনকি তাঁর কয়েক জন স্ত্রী বয়সেও তাঁর চেয়ে বড় বলে দাবি করেছেন তিনি। আর তাই তাঁর সংসারের নিয়মও নাকি অন্য রকম।  ২১ জনকে একসঙ্গে নিয়ে পথে বেরোন না তিনি। প্রতিদিন আলাদা আলাদা স্ত্রীকে সঙ্গে নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে পড়েন। এ ভাবেই চলছে তাঁর দিনযাপন। তবে সত্যিই তাঁর ২১টি বিয়ে হয়েছে কি না, তা স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি। 

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের