গ্যাস সিলিন্ডার খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের, ভিতর থেকে মিলল ১২৭ বোতল মদ

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারে নিষিদ্ধ মদ বিক্রি। কিন্তু সরকারি নির্দেশকে কবেই আর মেনেছে অসাধু ব্যবসায়ীরা। নিজেদের বেওসা দিব্যি চালিয়ে যাচ্ছে। এবার অবৈধ মদ ব্যবসার পর্দা ফাঁসে যে ঘটনা ঘটেছে, তা শুনলেও বিশ্বাস করবেন না। রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছিল এক যুবক। সন্দেহ হওয়াতে ওই যুবককে আটকে সঙ্গে থাকা রান্নার গ্যাসের সিলিন্ডার ভাল করে তল্লাশি করতে গিয়েই চোখ কপালে উঠল পুলিশ আধিকারিকদের। কেননা, সিলিন্ডারের ভিতর থেকে একে-একে উদ্ধার হল ১২৭ বোতল মদ।

পিলে চমকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে বিহারের গোপালগঞ্জে। এক যুবক মোটরবাইকের পিছনে রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছিলেন। যুবককে দেখেই সন্দেহ হয় রাস্তার ধারে নাকা তল্লাশির দায়িত্বে থাকা এক পুলিশ আধিকারিকের। সঙ্গে সঙ্গেই যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্তোষজনক জবাব দিতে পারেনি যুবক। এর পরেই গ্যাসের সিলিন্ডার পরীক্ষা করেন এক পুলিশ কর্মী। আর তা করতে গিয়েই চক্ষু চড়কগাছ হয়ে যায়। সিলিন্ডারের একটি অংশ চৌকো করে কাটা। সেই অংশে  হাত দিতেই একের পর এক মদের বোতল বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গেই ওই পাচারকারী যুবককে গ্রেফতার করা হয়। ধৃতকে জেরা করে পুলিশ জানার চেষ্টা চালাচ্ছে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল ওই বিপুল পরিমাণ মদ।

উল্লেখ্য, ২০১৬ সালে মুখ্যমন্ত্রীর কুর্সিতে থাকাকালীন বিহারে মদ বিক্রির উপরে নিষেধাজ্ঞা জারি করেছিলেন নীতীশ কুমার। তবে সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্বেও কালোবাজারিতে বিহারজুড়ে অবাধে মদ বিক্রি চলছে। অসাধু ব্যবসায়ীরা গাড়ি থেকে শুরু করে বিভিন্ন যানবাহনে লুকিয়ে মদ পাচার করে চলেছে। সম্প্রতি গোপালগঞ্জেই একটি স্করপিও’র ইঞ্জিন, চেসিস, স্টেফনির গোপন জায়গা থেকে মদ উদ্ধার করা হয়েছিল।

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের