‘হোম ওয়ার্ক’ না করায় শিক্ষিকার মার, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ৬ বছরের ছাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধি, বিশাখাপত্তনম: ভয়াবহ শাসনের করুণ পরিণতি। হোম ওয়ার্ক না করায় ক্লাসের মধ্যেই লোয়ার কিন্ডারগার্টেনের এক শিশুকে মারধর করেছিলেন শিক্ষিকা। ‘দৈত্যরূপী’ শিক্ষিকার ভয়ঙ্কর রূপ দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে শ্রেণিকক্ষের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ল এক ছয় বছরের পড়ুয়া। মর্মন্তুদ ঘটনাটি ঘটেছেবিশাখাপত্তনমের ‘ওয়ান টাউন’ এলাকার লিটল গার্ডেন স্কুলে।  ওই হৃদয়বিদারক ঘটনা নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্ত শিক্ষিকার কঠোর শাস্তি দাবি করেছে মৃত শিশুর পরিবার।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ‘বিশাখাপত্তনমের ‘ওয়ান টাউন’ এলাকার লিটল গার্ডেন স্কুলের লোয়ার কিন্ডারগার্টেনের ছাত্র প্রণয় তেজ বেশ বিপর্যস্ত অবস্থায় শিক্ষিকার পাশে দাঁড়িয়ে আনবরত কেঁদে চলেছে। এক পর্যায়ে কান্নারত অবস্থায় তাকে ‘না, না’ বলতে শোনা যায়। এর পরেই শিক্ষিকা শিশুটির পোশাক ধরে সামনের দিকে টেনে এনে চড় মারছেন। ওই চড়ের পরেই প্রণয় শিক্ষিকার গায়ে ঢলে পড়ে এবং নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ক্লাসের বাকি পড়ুয়া ওই দৃশ্য দেখে হতচকিত হয়ে যায়।’

প্রণয়ের অসুস্থতার খবর নিমিষেই গোটা স্কুলে ছড়িয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ চিকিৎসার জন্য তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কিং জর্জ হাসপাতালের (কেজিএইচ) চিকিৎসকরা জানিয়ে দেন, প্রণয় আর বেঁচে নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। প্রণয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। পাড়া-পড়শি এবং আত্মীয়স্বজন স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে মামলা রুজু করেছে।’

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

আরামবাগের বিভিন্ন নদী বাঁধের দুর্বল অংশ অনতিবিলম্বে মেরামতির নির্দেশ শুভেন্দুর

‘পরের জন্মে ডাক্তার হব’, বাবা-মাকে চিঠি লিখে আত্মঘাতী ১৯ বছরের নিট পরীক্ষার্থী

মাত্র একবার বিনিয়োগ করুন, আজীবন প্রতিমাসে পান ২৫ হাজার টাকা

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

বেঙ্গালুরু থেকে পালিয়ে রায়দিঘিতে আশ্রয়, গোপন অভিযানে আটক ১০ বাংলাদেশি, হবে পুশব্যাক

সাপ-লুডোর বোর্ডে আসল অজগর নিয়ে খেলছে একদল বন্ধু, ভাইরাল ভিডিও দেখলে চমকে উঠবেন

বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী ‘রাজাকার-সন্তান’ মির্জা ফখরুল ইসলাম

যন্তরমন্তরে মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে দিল্লি পুলিশের অশালীন আচরণ, তদন্তে সিট গড়ল সুপ্রিম কোর্ট

আমতলায় অভিষেকের কার্যালয় আপাতত ভাঙা যাবে না, স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের

বারাসতে জেলা পরিষদ ভবনের ‘তিতুমীর সভাকক্ষে’র নাম বদল, করা হল ‘শ্যামাপ্রসাদ ভবন

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল