চলন্ত ট্রেনে দরজায় দাঁড়িয়েই মদের বোতলে চুমুক যাত্রীর, ভাইরাল ভিডিয়ো ঘিরে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফের একবার প্রশ্নের মুখে মুম্বই শহরতলীর লোকাল ট্রেনের নিরাপত্তা। অনলাইনে এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, লোকাল ট্রেনের দরজায় দাঁড়িয়েই এক যাত্রীকে মদের বোতলে চুমুক দিতে দেখা যাচ্ছে। নিঃশেষ হওয়ার পরেই রেললাইনেই মদের বোতলটি ছুড়ে ফেলে দিয়েছে। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘এই মুহুর্তে ডট কম’। রেল কর্তৃপক্ষের তরফে চলন্ত ট্রেনে মদ্যপান নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিয়োটি সোমবারের (২৮ সেপ্টেম্বর)। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঘটনাটি ঘটেছে সকাল ১১টা ৫০ মিনিটের চার্চগেটগামী লোকাল ট্রেনে। ওই ট্রেনটি ভিরার রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়েছিল। ভিডিয়োতে ওই যাত্রীকে ট্রেনের যাত্রাপথে কাচের বোতল থেকে মদ্যপান করতে দেখা যায়। এক যাত্রীই ওই দৃশ্য মোবাইল বন্দি করে সংবাদমাধ্যমের দফতরে পাঠিয়ে দিয়েছেন। এই প্রথম নয়। গত জুন মাসেও সমাজমাধ্যমে একটি ভিডিয়ো দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। ওই ভিডিয়োতে দেখা গিয়েছিল, একদল তরুণ চলন্ত লোকাল ট্রেনের দরজার কাছে খাবার ও পানীয় সাজিয়ে পার্টি করছে। ওই ভিডিয়োটি ছিল ভিরার-গামী একটি লোকাল ট্রেনের।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া মদ্যপানের ভিডিও মুম্বইয়ের শহরতলির ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। আরপিএফ জওয়ানরা থাকা সত্ত্বেও বার বার কীভাবে এমন ঘটনা ঘটছে, তা নিয়ে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে লোকাল ট্রেনগুলোতে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

অল্প খেয়েও আকাশছোঁয়া সুগার? ডায়েটের এই ভুলেই বাড়ছে সমস্যা

‘বছরে মহিলাদের ৪০ হাজার টাকা’, প্রমীলা ভোটারদের মন জয়ে অখিলেশের মাস্টারস্ট্রোক

মামলা বন্ধের বিনিময়ে ২ কোটি ঘুষ, এসিবির জালে অতিরিক্ত পুলিশ সুপার

আগামী দু’মাস ডেঙ্গু নিয়ে সতর্ক থাকতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্যসচিবের

আগামী ৭৪ দিন শনির বক্র দৃষ্টি ৬ রাশির জাতকদের উপরে, তছনছ হবে জীবন!

‘কলকাতাকে ফের শিল্পনগরী করতে চাই,’ শহরে এসে ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

পিতৃপক্ষে বক্রদৃষ্টি মহাযোগ! ৫ রাশির জাতকদের ভাগ্যে রাজার মতো বিলাসবহুল জীবন

এয়ারটেলের সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, ২৮ দিনে দিতে হবে মাত্র ১৯৯ টাকা

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

এক্সট্রা ক্লাসের নামে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ! গ্রেফতার পাষণ্ড শিক্ষক

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স