মেয়েদের বই কিনতে খালি পায়ে শাড়ি পরে ম্যারাথনে দৌড়ালেন মা, চোখে জল এনে দেবে ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর পরে সংসারের সব দায়িত্ব এসে পড়েছিল মহারাষ্ট্রের আম্বাজোগাইয়ের বাসিন্দা ৪৭ বছর বয়সী রমাবাঈ রণবীরের কাঁধে। দুই মেয়ের পেটে ভাত জোগাড়ে রাঁধুনির কাজ নিয়েছিলেন। শতকষ্টেও মেয়েদের পড়াশোনা বন্ধ করাননি। বরং স্বপ্ন দেখছেন, ‘একদিন দুই মেয়ে বড় চাকরি করে সব অভাব-কষ্ট দূর করে দেবেন।’ স্বপ্নকে সাকার করতে আর মেয়েদের পড়ার বই কিনতে খালি পায়ে হাতে চটি নিয়ে শাড়ি পরে ম্যারাথনে দৌড়ালেন রমাবাঈ। শুধু দৌড়ালেন-ই না, সবাইকে বিস্মিত করে দিয়ে প্রথমস্থান অধিকার করলেন। পুরস্কার হিসেবে হাতে পেলেন কড়কড়ে তিন হাজার টাকা। মেয়ের বই কেনার দুঃশ্চিন্তা দূর হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তিনি। রমাবাঈয়ের ওই ম্যারাথন দৌড়ের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সন্তানের জন্য মায়ের এমন ত্যাগকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামীর মৃত্যুর পরে দুই মেয়েকে নিয়ে অনটনকে সঙ্গী করেই সংসার চালাচ্ছেন ৪৭ বছরের রমাবাঈ। আম্বাজোগাইয়ের একটি আকাদেমিতে রাঁধুনি হিসেবে কাজ করেন।  মেয়েদের পড়াশোনার প্রতি বিশেষ নজর রেখে চলেছেন। রমাবাঈয়ের বড় মেয়ে পূজা একই আকাদেমিতে পড়াশোনা করছে এবং পুলিশে চাকরির প্রস্তুতি নিচ্ছে। আর ছোট বোন ব্যাঙ্কিং পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। পড়াশোনার প্রতি পূজার একাগ্রতা দেখে মুগ্ধ হয়ে আকাদেমির পরিচালক তাঁর ফি মকুব করে দিয়েছেন। অর্থের জোগাড়ে দিনরাত এক করে দেওয়া রমাবাঈয়ের জীবনে আচমকাই এক সুযোগ এসে যায়। স্থানীয় একটি সংগঠন ‘অমৃত দৌড়’ নামে ম্যারাথনের ঘোষণা আয়োজন করেছিল। বড় মেয়ে পূজার আগ্রহেই ওই প্রতিযোগিতায় নাম লেখান রমাদেবী।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বাকি প্রতিযোগীরা যখন দৌড়ের বিশেষ পোশাক পরে হাজির, সেখানে সাধারণ একটি শাড়ি ও চটি পরেই উপস্থিত হন রমাবাঈ। দৌড় শুরুর কিছুক্ষণের মধ্যেই তাঁর চটিগুলো বারবার খুলে যেতে থাকে। হাল না ছেড়ে রমাবাঈ চটিজোড়া খুলে হাতে তুলে নিয়ে খালি পায়েই দৌড়াচ্ছেন। শাড়ি সামলানো এবং দৌড়ের গতি বজায় রাখার পাশাপাশি তিনি ঠান্ডা রাস্তা ও পাথরের ওপর দিয়ে দৌড়াতে থাকেন। শেষ পর্যন্ত তাঁর অদম্য সংকল্প সফল হয়। তিনি অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে সবার আগে ফিনিশ লাইন অতিক্রম করেন।রমাবাঈয়ের পারফরম্যান্স দেখে দর্শকরা উল্লাস ও করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান।প্রতিযোগিতায় জেতার জন্য কড়কড়ে তিন হাজার টাকা পুরস্কার পেয়েছেন অভাবকে সঙ্গী করে জীবনযাপন করা রমাদেবী।

অসাধ্যসাধন করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দৌড়ানোর সময় আমি আমার মেয়েদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলাম।’ পুরস্কার হিসেবে পাওয়া ৩,০০০ টাকা তিনি তাঁর মেয়েদের জন্য বই কিনতে খরচ করার পরিকল্পনা করেছেন বলেও জানিয়েছেন। রমাদেবীর বড় মেয়ে পূজা একই দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন। তাঁর কথায়, ‘মাকে আমিই এই প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করেছিলাম। তবে ভাবতে পারিনি, মা সবাইকে হারিয়ে বিজয়ী হবেন।’

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা