‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাষ্ট্রপ্রধান হিসেবে দেশকে নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব তাঁর কাঁধে। সকাল থেকে রাত পর্যন্ত কাটে চরম ব্যস্ততায়। তবু তার মধ্যে সময় পেলেই সঙ্গীতচর্চা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মাঝে-মধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায় তাঁর সঙ্গীতচর্চা। এবার দিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিতে এসে কিংবদন্তি সঙ্গীতশিল্পী কিশোর কুমারের গাওয়া কালজয়ী হিন্দি গান গেয়ে চমকে দিয়েছেন।

‘সুপার পোলাইট’ নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এদিন দুপুরে এক মিনিট ৩৯ সেকেডের এক ভিডিও আপলোড করেছেন। তাতে দেখা যাচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কিংবদন্তী শিল্পী কিশোর কুমারের ‘খোয়াব হো তুম ইয়া কোই হকিকত’ (Khwab Ho Tum Ya Koi Haqeeqat) গানটি গাইছেন এবং তাঁর সঙ্গে পিয়ানো বাজাচ্ছেন একজন শিল্পী। ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি চলচ্চিত্র ‘তিন দেবীয়াঁ’-এ (Teen Deviyan) ব্যবহৃত হয়েছিল কিশোর কুমারের গাওয়া গানটি। সুর করেছিলেন কিংবদন্তি সঙ্গীত পরিচালক এস ডি বর্মণ এবং কথা লিখেছিলেন মজরুহ সুলতানপুরী। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন দেব আনন্দ। তবে কোথায় গানটি গেয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তা উল্লেখ করা হয়নি। তবে ছবি দেখে নেটিজেনরা ধারনা করছেন, দিল্লির যে সাত তারা হোটেলে উঠেছিলেন আনোয়ার, সেই হোটেলেই এক ফাঁকে গানটি গেয়েছিলেন।


বলিউড সঙ্গীতের প্রতি আলাদাই অনুরাগ রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর। কয়েকদিন আগেই এক ভিডিও মন্তাজে  শাহরুখ খান ও কাজল অভিনীত ‘কভি খুশি কভি গম’ সিনেমার ‘বোলে চুড়িয়াঁ’ গানটিতে কণ্ঠ মেলাতে দেখা গিয়েছিল তাঁকে।

 

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ