সন্তানকে পিঠে বেঁধেই পেট্রল পাম্পে কাজ! জীবন যুদ্ধে মায়ের লড়াইয়ের কাহিনী ভাইরাল নেটদুনিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাহাড়ের কোলে তখন ব্যস্ততা। একের পর এক গাড়ি এসে দাঁড়াচ্ছে পেট্রল পাম্পে। আর সেই ব্যস্ততার মাঝেই নিজের কাজে অবিচল এক মা। পিঠের সঙ্গে কাপড়ে বাঁধা ছোট্ট সন্তান, অথচ থেমে নেই তাঁর হাত। একদিকে সন্তানের কোমল শরীরকে আগলে রাখা, অন্যদিকে পরিবারের জন্য রোজগারের তাগিদ দুই দায়িত্ব যেন একই সঙ্গে কাঁধে তুলে নিয়েছেন তিনি। লাদাখের পেট্রল পাম্পে এই দৃশ্যই এখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কয়েক মুহূর্তের সেই ভিডিয়োতেই ধরা পড়েছে এক মায়ের নীরব সংগ্রাম, যেখানে অভাবের বাস্তবতা আর মাতৃত্বের মমতা পাশাপাশি হেঁটে চলেছে। সন্তানকে কাছছাড়া না করেই কাজ করে চলা সেই মায়ের ছবি দেখে আবেগে ভেসেছেন নেটাগরিকদের একাংশ।

জীবনের লড়াই সব সময় বড় বড় কথা বলে হয় না। কখনও কখনও নীরবে নিজের দায়িত্ব পালন করাই হয়ে ওঠে সবচেয়ে বড় সাহসের পরিচয়। লাদাখের এক পেট্রল পাম্পে কর্মরত এক মহিলার ভিডিয়ো যেন সেই কথাই নতুন করে মনে করিয়ে দিল। পিঠে বাঁধা ছোট্ট সন্তান, সামনে একের পর এক গাড়ি। তারই মাঝে আপন মনে কাজ করে চলেছেন তিনি। সংসারের দায়িত্ব আর মাতৃত্বকে একসঙ্গে সামলে চলা এই মায়ের দৃশ্যই এখন মন ছুঁয়েছে বহু মানুষের। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োেয় দেখা যাচ্ছে, পেট্রল পাম্পে গাড়িতে জ্বালানি ভরার কাজ করছেন ওই মহিলা। তাঁর পিঠে কাপড় দিয়ে বাঁধা রয়েছে ছোট্ট একটি শিশু। মা যখন নিজের কাজে ব্যস্ত, তখন পিছনে বসে চারপাশের পরিবেশ দেখছে শিশুটি। কাজের ফাঁকেও গ্রাহকদের সঙ্গে স্বাভাবিক ভাবে কথা বলতে দেখা যায় তাঁকে। প্রতিদিনের জীবনের এই সাধারণ দৃশ্যই যেন অসাধারণ হয়ে উঠেছে নেটাগরিকদের চোখে। এই ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন প্রিয়াঙ্কা নামে এক ব্যবহারকারী। ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পরে বহু মানুষ ওই মহিলার পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। কেউ তাঁর পরিশ্রমের প্রশংসা করেছেন, কেউ আবার সন্তানকে আগলে রেখে কাজ চালিয়ে যাওয়ার মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন। নেটাগরিকদের একাংশের কথায়, সংসার সামলানো আর সন্তানকে বড় করে তোলার দায়িত্বের পাশাপাশি জীবিকার জন্য কাজ করে যাওয়াও সহজ নয়। ওই মহিলার জীবনসংগ্রাম তাই অনেকের কাছেই অনুপ্রেরণার হয়ে উঠেছে।

 

View this post on Instagram

 

আরও পড়ুনঃ জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

ভিডিয়োটি ছড়িয়ে পড়ার পরে প্রিয়াঙ্কা ওই মহিলার সঙ্গে যোগাযোগ করেন। ভিডিয়ো কলে কথা বলার সময়ে তাঁকে জানান, দেশজুড়ে বহু মানুষ তাঁর প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন এবং সাহায্য করতে চেয়েছেন। তাঁর সন্তানের ভবিষ্যতের জন্য সেই সাহায্য কাজে লাগতে পারে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।আসলে, এই কাহিনি শুধু এক মায়ের পরিশ্রমের নয়। প্রতিদিনের জীবনে অগণিত নারী যে নীরবে কত দায়িত্ব সামলান, তারও প্রতিচ্ছবি। পিঠে সন্তানকে আগলে রেখে কাজ করে চলা লাদাখের এই মা তাই মনে করিয়ে দিলেন, জীবনের কঠিন পথেও দায়িত্ব থেকে পিছিয়ে আসেন না অনেকে। তাঁদের লড়াই হয়তো নীরব, কিন্তু সেই লড়াইয়ের শক্তি ছুঁয়ে যায় অসংখ্য মানুষকে।

মদিনায় বসতে চলেছে জনপ্রিয় ইউটিউবার ফৈজুর বিয়ের আসর, বোরকায় দেখা গেল হবু বেগমকে

ভোট দিলেই মিলবে সুন্দরি বউ! অবিবাহিত যুবকদের প্রতিশ্রুতি মহিলা প্রার্থীর

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা পেসার

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী