পর পুরুষের সঙ্গে দেখতে পেয়েই খাপ্পা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে বেল্ট খুলে পেটালেন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীর পরকীয়া নিয়ে অনেকদিন ধরেই সন্দিহান ছিলেন। কিন্তু হাতেনাতে প্রমাণ পাচ্ছিলেন না। অবশেষে অপেক্ষার অবসান। স্ত্রীকে অন্য পুরুষের স্কুটিতে চেপে যাওয়ার সময়েই হাতেনাতে পাকড়াও করলেন স্বামী। তার পরে ‘সবক’ শেখাতে প্রকাশ্য রাস্তায় বেল্ট খুলে দমাদম মারতে লাগলেন। পথচলতি সাধারণ মানুষ ওই ঘটনা দেখে হতচকিত হয়ে পড়েন। স্ত্রীকে মারতে ব্যস্ত থাকা স্বামীকে না থামিয়ে অনেকেই মজা লুটতে ওই ঘটনার ভিডিও রেকর্ডিং করেন। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ওই ভিডিও। যদিও পুলিশের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ঘটনাটি মধ্যপ্রদেশের ইন্দোরের বিজয়নগরের। রাস্তাতে স্ত্রীকে অন্য এক পুরুষের সাথে ‘অ্যাক্টিভা’ স্কুটারে যেতে দেখে তাদের থামান স্বামী। তার পরে আচমকাই স্ত্রীকে বেল্ট খুলে শুরু করেন। স্বামীকে প্রথমে বোঝানোর চেষ্টা চালান স্ত্রী। তবে তাতে কোনও লাভ হয়নি। চোখের সামনে এমন হিংসার ঘটনা দেখে অনেকেই থমকে দাঁড়ান। কেউ-কেউ মোবাইলে ওই দৃশ্য বন্দি করেন। শেষ পর্যন্ত বেশ খানিকক্ষণ বাদে একজন মাঝবয়সী ব্যক্তি এগিয়ে এসে স্বামী-স্ত্রীর ঝামেলা থামান।

ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে। একজন মহিলাকে প্রকাশ্য রাস্তায় মারতে দেখেও কেন কেউ এগিয়ে এলেন না, সেই প্রশ্ন তুলেছেন অনেক নেটা নাগরিক। অনেকে প্রশ্ন তুলেছেন-কেন ঝামেলার সময়ে পুলিশকে খবর দিয়ে সচেতন নাগরিকের দায়িত্ব কেউ পালন করলেন না? পুলিশ অবশ্য ভাইরাল ভিডিও নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

 

View this post on Instagram

 

A post shared by Whatsinthenews (@_whatsinthenews)

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই

প্রেমের মর্মান্তিক পরিণতি! বিয়ের ৩ বছরের মাথায় তরুণীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য হরিণঘাটায়

এসআইআর পর্বে নাম বাদ গেলেই রেশন বন্ধ করা যাবে না, নির্দেশ হাইকোর্টের

দত্তপুকুরে গেঞ্জি কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণে নিহত ১, আটক মালিক

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

বুড়ো হয়ে যাচ্ছেন সলমান! মাথায় সূচ ফুটিয়ে চুলের চিকিৎসা করাচ্ছেন ভাইজান

ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ