মাথায় হেলমেট পরে সচেতনতার পাঠ দিচ্ছেন হলান্ড! ভাইরাল ভিডিও শেয়ার করল কেরলম পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডকে কাজে লাগিয়ে ফের পথ নিরাপত্তার বার্তা দিল কেরলম পুলিশ। এবার তাদের প্রচারের মুখে নরওয়ের তারকা ফুটবলার এবং ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হলান্ড। ভাইরাল ‘নাইস’ মিমকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে একটি অভিনব প্রচার ভিডিও।

বুধবার কেরল পুলিশের সরকারি সমাজমাধ্যমের পাতায় প্রকাশিত হয় একটি এআই ভিডিও। সেখানে দেখা যায়, মোটরবাইক চালানোর সময় হেলমেট পরে রয়েছেন নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হলান্ড। ভিডিওর সঙ্গে লেখা ছিল, ‘Safety First’। উদ্দেশ্য একটাই দু’চাকার চালকদের হেলমেট পরার গুরুত্ব বোঝানো। পোস্টে মজার ছলে কেরল পুলিশ লিখেছে, ‘হেলমেট সচেতনতার একটি ভিডিও পোস্ট করেছিলাম। তারপর আর্লিং নামে এক ব্যক্তি এসে শুধু লিখলেন Nice।’ এই মন্তব্যই নতুন করে হাসির খোরাক জুগিয়েছে নেটমাধ্যমে। সম্প্রতি ২৬তম জন্মদিন উপলক্ষে ভাইকিং সাজে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন হলান্ড। ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘26 years. Nice.’ সেই একটি শব্দই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই নেটমাধ্যমে শুরু হয় ‘Nice’ মিমের ঝড়। সাধারণ ছবি বা ভিডিও পোস্ট করে অনেকেই মজার ছলে লিখতে শুরু করেন, ‘আর্লিং নামে এক ব্যক্তি Nice লিখেছেন, আর সেটাই ভাইরাল হয়ে গেল।’ এই জনপ্রিয় প্রবণতাকেই কাজে লাগিয়েছে কেরলম পুলিশ। তাদের লক্ষ্য, বিনোদনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পথ নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া।

আরও পড়ুনঃ দিল্লিতে ছাত্র আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট, চাপে RSF অফিসার সোনিয়া সেহরাওয়াত

অবশ্য এ ধরনের উদ্যোগ এই প্রথম নয়। গত বছর রঞ্জি ট্রফিতে কেরলমের ক্রিকেটার সলমান নিজারের হেলমেট নিয়ে আলোচনার সময়ও কেরল পুলিশ এবং মোটর যান দফতর যৌথভাবে হেলমেট ব্যবহারের পক্ষে প্রচার চালিয়েছিল। এবার হল্যান্ডকে কেন্দ্র করে সেই ধারাকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল কেরলম পুলিশ।

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের