দুই হাত নেই, পায়ে কলম নিয়ে ভিক্ষে করে খুদেদের ভবিষ্যৎ গড়ছেন সিউড়ির ‘জগন্নাথ’

দুই হাত নেই, শারীরিক প্রতিবন্ধকতা ১০০ শতাংশ। কিন্তু জীবন-যুদ্ধে হার নয়! এ ভাবেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। প্রমাণ করলেন বীরভূমের সিউড়ির হাটজান বাজার এলাকার জগন্নাথ মাহারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুই হাত নেই, শারীরিক প্রতিবন্ধকতা ১০০ শতাংশ। কিন্তু জীবন-যুদ্ধে হার নয়! এ ভাবেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হবে। প্রমাণ করলেন বীরভূমের সিউড়ির হাটজান বাজার এলাকার জগন্নাথ মাহারা। সমাজের আর পাঁচটা মানুষের ভাবনাকে ভুল প্রমাণ করে অনন্য নজির গড়েছেন তিনি। শুধুমাত্র পায়ের উপর ভর করে জীবনের সমস্ত কঠিন লড়াই সামলে নিচ্ছেন তিনি। শিক্ষিত হয়েও জোটেনি সরকারি চাকরি।

তৃণমূল শাসনামলে সরকারের দুয়ারে একাধিকবার ঘুরেছেন তিনি। কিন্তু শুধুই মিলেছে ফাঁকা আশ্বাস, কোনও কাজ জোটেনি। জন্মেছে হতাশা, কিন্তু সেই হতাশা তাঁকে থামাতে পারেনি। ‘জীবনের কিছু করতে হবে’, এহেন অদম্য জেদ সম্বল করে পড়াশোনা চালিয়ে গিয়েছেন তিনি। গড়ে তুলেছেন অবৈতনিক বিদ্যালয়। বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন বহু দরিদ্র ও নিম্নবিত্ত ছেলে মেয়েদের।

জানা গিয়েছে, ছেলেমেয়েদের পড়াশোনার টাকা জোগাড় করতে এবং নিজের সংসার চালাতে এখন বাস ও ট্রেনে সাধারণ মানুষের কাছে হাত পাতেন তিনি। ভিক্ষা করে যা পান, তাতেই সংসার আর পড়ুয়াদের শিক্ষা খরচ চালান তিনি। তবুও জীবনের এই অসম লড়াইয়ে হার মানবেন না নারাজ তিনি। বর্তমানে রাজ্যে পালাবদল হয়েছে। এখনও চাকরির আশা দেখছেন তিনি। নিজের এবং তাঁর অবৈতনিক স্কুলের ছোট ছোট পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবে রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের কাছে দ্বারস্থ হয়েছেন তিনি। একটি স্থায়ী চাকরির আবেদন জানিয়েছেন। যাতে সম্মানের সঙ্গে ছোট ছোট ছেলে-মেয়েদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারেন তিনি। স্বপ্নের স্কুলটিকেও মাথা তুলে দাঁড় করাতে পারেন। দুটি হাত না থাকলেও পায়ের আঙুলে কলম উঁচিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন সিউড়ির বাস্তবের ‘জগন্নাথ’। এখন দেখার পালা, প্রশাসন তাঁকে সম্মান জানিয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয় কিনা!

লক্ষ্মীপুজোর আগেই সুখবর! এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জানেন কত হল?

চোরবাগানে প্রতিমা নিরঞ্জন হবে শনিবার, সিটের নির্দেশে খোলা হচ্ছে না মণ্ডপ

২৪ ঘণ্টার মধ্যেই ভোলবদল, অবশেষে দিল্লিতে কনসার্টের অনুমতি পেলেন দিলজিৎ দোসাঞ্জ

বাড়ির দোতলায় ফ্রিজের ভিতর আস্ত বিষধর সাপ! চাঞ্চল্য গাইঘাটায়

শুভেন্দুর ঝাড়গ্রামের সভাস্থলের ২ কিমি দূরেই ভয়াবহ ঘটনা, হাতির পায়ে পিষে মৃত্যু লোধা বৃদ্ধের

‘বাঈজীদের নাচ-গান চলবে না’, সুনামগঞ্জে মহিলা শিল্পীদের বাউলগানের আসর ভেস্তে দিল মৌলবাদীরা

‘পচা মালদের গুরুত্ব দিচ্ছি না,’ তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের কটাক্ষ সুকান্তের

নেই পাকা রাস্তা, লেহেঙ্গা পরে পাহাড়ি পথে ৮ কিমি হেঁটে শ্বশুরবাড়ি পৌঁছলেন নববধূ, ভাইরাল ভিডিও

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

সাংসদের ক্ষোভের পরও নোংরার স্তূপ! কবে পরিচ্ছন্ন হবে পুরুলিয়া সদর হাসপাতাল?

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বাড়ি, দিনে দুপুরে হুমকি অমিতাভ বচ্চনকে

সারান্ডার জঙ্গল ছেড়ে লালবাজারে! কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির