ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি:  ট্রেনে যাত্রার সময় গল্প, আড্ডা কিংবা সঙ্গে করে খাবার নিয়ে খাওয়াদাওয়া, এসব নতুন নয়। কিন্তু সেই সাধারণ আনন্দ যখন সোশ্যাল মিডিয়ার কনটেন্ট তৈরির প্রতিযোগিতায় পরিণত হয়, তখনই তৈরি হয় প্রশ্ন। এর আগেও ট্রেনের ফার্স্ট এসি কামরাকে ফুলশয্যার ঘরের মতো সাজানোর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ঘটনায় রেলের তরফে তদন্তের পাশাপাশি এক কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও সামনে আসে। এবার ট্রেনের কামরা যেন হয়ে উঠল বাড়ির ডাইনিং স্পেস! হাঁড়ি ভর্তি চিকেন আর ভাত নিয়ে ট্রেনে উঠলেন মহিলা, তারপর নিজের পরিবারের সদস্যদেরই পরিবেশন করলেন খাবার। মুহূর্তেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়েই শুরু হয়েছে নানা আলোচনা।

যে ভিডিও ভাইরাল (এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে ডিজিটাল) হয়েছে সেখানে দেখা গিয়েছে, ট্রেনের বার্থে বসে পরিবারের সদস্যরা খাবার খাচ্ছেন। আর তাঁদের সামনে বড় বড় পাত্রে রাখা রয়েছে ভাত ও চিকেন। জানা গিয়েছে, এক মহিলা বাড়ি থেকেই রান্না করা খাবার হাঁড়িতে করে ট্রেনে নিয়ে এসেছিলেন। যাত্রাপথে পরিবারের সদস্যদের জন্য সেই খাবারই পরিবেশন করেন তিনি। ট্রেনযাত্রায় বাড়ির খাবার সঙ্গে নিয়ে যাওয়ার ঘটনা অবশ্য নতুন নয়। বিশেষ করে দীর্ঘপথের যাত্রায় অনেকেই বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে ওঠেন। কিন্তু এই ঘটনায় নজর কেড়েছে খাবারের পরিমাণ এবং ট্রেনের কামরার মধ্যেই পরিবারের জন্য কার্যত বাড়ির মতো করে খাবার পরিবেশনের দৃশ্য।


 

ছবিটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বিষয়টিকে পরিবারের প্রতি ভালোবাসা ও যত্নের সুন্দর মুহূর্ত হিসেবে দেখছেন। আবার কেউ প্রশ্ন তুলেছেন, গণপরিবহণের কামরায় এভাবে খাবার পরিবেশন করা এবং বড় পাত্রে খাবার নিয়ে চলাফেরা করা কতটা উপযুক্ত? অনেকেই বলছেন ট্রেনে খাবার খাওয়ার ক্ষেত্রে শুধু নিজের সুবিধা নয়, আশপাশের যাত্রীদের কথাও মাথায় রাখা প্রয়োজন। খাবারের গন্ধ, জায়গা দখল, বর্জ্য ফেলে রাখা কিংবা অন্য যাত্রীদের অসুবিধা তৈরি হলে ব্যক্তিগত আনন্দই সমস্যার কারণ হয়ে উঠতে পারে।

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আধিকারিক ও কর্মীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে এবার বড় সিদ্ধান্ত নবান্নের

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

ঘরেই বানান মরক্কোর বিখ্যাত চিকেন তাজিন, একবার খেলেই প্রেমে পড়বেন স্বাদের

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

সারাদিনের ক্লান্তিতে রাতের রান্নায় অনীহা? মাত্র ১৫ মিনিটে বানান স্বাস্থ্যকর এই ৫ পদ

হিন্দিকে ‘জাতীয় ভাষা’ বলার পরেই বিতর্কে শিবরাজকুমার! শেষমেশ ক্ষমা চেয়ে কী বললেন অভিনেতা?

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?