‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি, দেহরাদুন: যখন আধুনিক তরুণীরা চুলের নানা স্টাইল বেছে নিচ্ছেন, তখন ভিন্ন পথে হেঁটেছেন উত্তরাখণ্ডের রেণু ধারিয়াল। প্রায় ১১ বছর আগে শেষ বার চুল কেটেছিলেন তিনি। তার পর দীর্ঘ যত্নে লালন-পালন করেছেন গোছা ভরা চুল। আর তার ফলও পেয়েছেন। ২৭১.৫০ সেন্টিমিটার (৮ ফুট ১০ ইঞ্চি) চুল রেখে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলেছেন। ভেঙে দিয়েছেন ২৫৭.৩৩ সেন্টিমিটারের পূর্ববর্তী রেকর্ড। রেণুর দীর্ঘ কালো চুল এখন ধৈর্য, ​​নিষ্ঠা ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীকে পরিণত হয়েছে।মাথায় এক রাশ চুল রাখার অনুপ্রেরণার কথা জানাতে গিয়ে রেণু জানিয়েছেন, ‘২০১৫ সাল থেকে একটানা চুল বড় করে চলেছি। তার কারণ ভারতীয় সংস্কৃতিতে লম্বা চুলকে অসামান্য সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।’ প্রায় ৯ ফুট দীর্ঘ চুলের যত্ন কিভাবে করেন তা জানাতে গিয়ে হলদোয়ানির বাসিন্দা রেণু স্বীকার করে নিয়েছেন, ‘প্রায় নয় ফুট লম্বা চুলের যত্ন নেওয়া অত্যন্ত পরিশ্রমের। চুলকে সুস্থ ও অক্ষত রাখতে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করেন। চুল ধোয়া, শুকানো এবং জট ছাড়ানোর কাজেই বেশিরভাগ সময় চলে যায়।’

সেই সঙ্গে তিনি তাঁর লম্বা চুলের রহস্য সম্পর্কে জানিয়েছেন, ‘বাজারে প্রচলিত পণ্যের ওপর নির্ভর না করে চুলের যত্নে প্রাকৃতিক পদ্ধতি অনুসরণ করেন এবং বাড়িতেই তৈরি করেন চুলের তেল ও শ্যাম্পু।’  নিজের চুলের যত্ন নেওয়ার পাশাপাশি বাকি মহিলাদেরও বিশেষ পরামর্শ দিয়ে থাকেন রেণু। তাঁর কথায়, ‘রাসায়নিক-মুক্ত উপায়ে চুলের যত্ন নিতে উৎসাহিত করি প্রত্যেককে।’ নিজের গড়া রেকর্ডের সুবাদে রেণু এখন অনলাইন ও সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ। তাঁর চুলের দৈর্ঘ্য দেখে অনেকেই বিস্মিত হন। তাঁদের প্রতি রেণুর পরামর্শ, ‘দৃঢ় সংকল্প, ধারাবাহিকতা এবং নিজের স্বাভাবিক সৌন্দর্য ও সংস্কৃতির সাথে সংযোগ বজায় রাখার মাধ্যমে যেকোনও বড় মাইলফলক অর্জন করা সম্ভব।’

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড