Loading live market data...
Loading active stocks...
Connecting...

কেদারনাথ গিয়ে মৃত্যুর মুখে পড়া, সেখান থেকে বেঁচে ফেরার ভয়ানক গল্প শোনালেন সারা-জাহ্নবী

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি, অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan) এবং জাহ্নবী কাপুর (Jahnvi Kapoor) কেদারনাথ যাত্রা করেছিলেন, সেখানে গিয়ে রীতিমতো মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছেন দুজনেই। হ্যাঁ, সম্প্রতি ‘কফি উইথ করণ ৭’ (Koffee With Karan Season 7) এর দ্বিতীয় পর্বে হাজির হয়েছিলেন বলিউডের বেস্ট ফ্রেন্ড ফরএভার জুটি সারা-জাহ্নবী।

সেখানেই এহেন রোমহর্ষক অভিজ্ঞতার কথা শেয়ার করলেন সারা। এদিন সারা-জাহ্নবী দুজনেই তাঁদের ট্রিপের বিষয়ে কথা বলতে গিয়ে জানালেন, পাহাড়ে আরোহণ করার সময় আটকে পড়েছিলেন তাঁরা, রীতিমত পড়ে যাওয়ার মতন অবস্থার সম্মুখীন হয়েছিলেন তাঁদের। এমনকী সেই সময় আবহাওয়া মাইনাস সাত (-7) ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছিল, একেবারে জমে যাওয়ার মতো অবস্থায় ছিলেন তাঁরা।

সারা বলেন, “তখনই আমরা ভৈরবনাথ যাওয়ার সিদ্ধান্ত নিই। কারণ সেখানে পায়ে হাঁটার জন্য একটি সাধারণ রাস্তা ছিল। কিন্তু আমরা নিজেদেরকে বেশ দক্ষ মনে করেছিলাম। তাই আমরা হাঁটার পরিবর্তে পাহাড়ে চড়ে ওঠা বেছে নিয়েছিলাম। সেখানে আবার শুধু পাথরের প্রায় ৮৫টি বাঁক ছিল এবং তখন জাহ্নবী বলে, চলো আমরা ট্রেকিংয়ে যাই।”

তবে সারা তখন ভয় থাকলেও জাহ্নবীর কথা মেনে নেন। কারণ তিনি জাহ্নবীর সামনে নিজেকে ছোটো দেখতে চাননি। কিন্তু সারা মনে মনে নিশ্চিত ছিলেন যে, নড়বড়ে পাথরের কারণে তাঁরা পড়ে যেতে পারেন। আর ঠিক ওই সময়ে এক ভক্তের দেখা পান সারা-জাহ্নবী। যদিও ওই ভক্তটির নজর ছিল তাঁদের সঙ্গে সেলফি তোলার। বাঁচানো তাঁর লক্ষ্য ছিল না। এরপর, সারার ড্রাইভার তাঁদের খুঁজে পান, এবং প্রায় ৩০ মিনিট আটকে থাকার পরে বিশেষ সেনাবাহিনীর সহায়তায় তাঁরা উদ্ধার হন। এমনকী সেদিন আবহাওয়াও খারাপ হতে শুরু করে। প্রায় ৬০০০ টাকা বাঁচানোর জন্য সারা-জাহ্নবী একটি ‘স্বল্প মূল্যের হিটার বিহীন হোটেলে রাত্রি কাটান। ফলে তাঁদের ঠান্ডায় একেবারে জমে যাওয়ার মত পরিস্থিতি হয়েছিল।

জাহ্নবী জানান, “আমি দুটি থার্মাল, একটি পাফার জ্যাকেট, তিনটি শাল, দুটি ট্র্যাক প্যান্ট এবং দুটি সোয়েটার নিয়ে কেদারনাথে গিয়েছিলাম। আর সেই রাতেই আমি সব পোশাক পরে নিয়েছিলাম।”এমনকী জাহ্নবী আরো বলেন, সারা তাঁর বন্ধুদের সঙ্গে দেখা করার পরে ঘরে ফিরে আসার সময় তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং সে কাঁপছিল। কফি উইথ করণ ৭-এর এই পর্বটি আজ অর্থাৎ ১৪ জুলাই প্রকাশিত হবে৷

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর