পপুলার ফ্রন্টকে আরএসএসের সঙ্গে তুলনা করে বিপাকে পটনার পুলিশ সুপার

পটনার পুলিশ সুপারকে বরখাস্তের দাবিতে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: কট্টরপন্থী মুসলিম সংগঠন হিসেবে পরিচিত পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়াকে (Popular Front Of India) রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সঙ্গে তুলনা করে ফেঁসে গেলেন পটনার সিনিয়র পুলিশ সুপার (ssp, Patna) মানবজি‍ৎ সিং ধিঁলো (Manabjit Singh Dhillon)। কট্টর ইসলামি সংগঠনের সঙ্গে আরএসএসের তুলনা টানা পটনার পুলিশ সুপারকে বরখাস্তের দাবিতে সরব হয়েছে বিজেপি (BJP) নেতৃত্ব। সেই সঙ্গে তাঁকে বরখাস্তেরও দাবি জানানো হয়েছে।

সম্প্রতি ফুলওয়ারি শরিফে এক জঙ্গি ডেরার সন্ধান পায় বিহার পুলিশ (Bihar Police)। ওই জঙ্গি ডেরা থেকে প্রচুর পরিমাণ আপত্তিকর বইপত্র বাজেয়াপ্ত করার পাশাপাশি আতহার পারভেজ (Athar Parvez) এবং মহম্মদ জালালউদ্দিন (Mohammed Jalaluddin) নামে দুই  জঙ্গিকে গ্রেফতার করা হয়। ধৃতদের জেরা করে আরও তিন জনকে গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত কাগজপত্র থেকে পুলিশ জানতে পেরেছে, ২০৪৭ সালের মধ্যেই দেশকে ইসলামিক রাষ্ট্র বানানোর পরিকল্পনা নিয়েছে সংগঠনটি। বিহারে জঙ্গি নেটওয়ার্কের পর্দাফাঁস হওয়ার পরেই এ বিষয়ে আলাদা তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

যদিও ধৃতদের কট্টর জঙ্গির তকমা দিতে রাজি হননি পটনার সিনিয়র পুলিশ সুপার মানবজি‍ৎ সিং ধিঁলো। সাংবাদিকদের তিনি বলেন, ‘আরএসএস যেভাবে শাখা সংগঠনের মাধ্যমে নিজেদের সদস্যদের প্রশিক্ষণ দেয়, তেমনভাবেই নিজেদের সদস্যদের প্রশিক্ষণের বন্দোবস্থ করেছিল পিএফআই। প্রশিক্ষণ শিবিরে মার্শাল আর্ট সহ বিভিন্ন শারীরিক কসর‍ৎ শেখানো হতো।’ পপুলার ফ্রন্টকে আরএসএসের সঙ্গে তুলনা করায় বেজায় চটেছেন রাজ্যের বিজেপি নেতারা। পদ্ম বিধায়ক হরিশ ভূষণ ঠাকুর পটনার সিনিয়র পুলিশকে মানসিক দেউলিয়া হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে আরএসএসের তুলনা করে নিজের মানসিক দেউলিয়াপনা প্রকাশ করেছেন পটনার পুলিশ সুপার। অবিলম্বে তাঁকে বরখাস্ত করা উচিত।’

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের