‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজের সন্ধানে বাইরে বা ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল হবে না, এমনই আশ্বাস দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। আজ, শনিবার নদিয়ায় পঞ্চায়েত দফতরের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই জব কার্ড প্রসঙ্গে এই কথা বলেছেন দিলীপ। তিনি জানিয়েছেন, ‘রুজিরুটির সন্ধানে বাইরে কাজ করতে গেলেও কারও জব কার্ড বাতিল হবে না। যাঁর বৈধ নথিপত্র রয়েছে এবং যিনি প্রকৃত অর্থে যোগ্য, তিনি কাজ করুন বা নাই করুন তাঁর কার্ড বহাল থাকবে। শুধুমাত্র যাঁদের নাম এসআইআরের ফলে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তাঁদের জব কার্ড থাকবে না। সঙ্গে যাঁরা জব কার্ড পাওয়ার জন্য সঠিক নথিপত্র জমা দিতে পারেননি, তাঁদেরও বাতিল হবে।’

সরকারি অনুষ্ঠান থেকেই ভুয়ো চিকিৎসকদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, ‘মানুষের জীবন যাঁদের হাতে ন্যস্ত, তাঁরা যদি ভুয়ো সার্টিফিকেট নিয়ে চিকিৎসা করেন তবে তা অত্যন্ত চিন্তার বিষয়। তাই চিকিৎসকদের ডিগ্রি ও শংসাপত্র যথাযথভাবে যাচাই করা উচিত।’ পঞ্চায়েতের চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদেরও এদিন আশ্বস্ত করেন দিলীপ। তিনি জানান, ‘সরকার তাঁদের ভবিষ্যৎ, অধিকার ও সামাজিক সম্মান নিশ্চিত করতে কাজ শুরু করেছে। ইতিমধ্যেই অনেকে বর্ধিত হারে বেতন পাচ্ছেন এবং বাকিরাও তা দ্রুত পেয়ে যাবেন। একই সঙ্গে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার সুবিধাও প্রদান করা হবে।’

আরও পডুন: ‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

পঞ্চায়েত এলাকায় উন্নয়ন ও পর্যটনের বিকাশ প্রসঙ্গে দিলীপ জানিয়েছেন, ‘গ্রাম পঞ্চায়েত এলাকার অব্যবহৃত ও মনোরম জায়গাগুলিকে চিহ্নিত করে সেগুলির সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যে বিভিন্ন সরকারি দফতরের সঙ্গে সমন্বয় রেখে সামগ্রিক কাজ এগিয়ে চলেছে। যেমন দেখুন, কাঁচরাপাড়া থেকে হরিণঘাটার দিকে যাওয়ার ফ্লাইওভারের পাশে একটি সুবিশাল দিঘি দীর্ঘদিন ধরে মজে ছিল। সেই দিঘি-কে পুনরায় খনন করে পাড় বাঁধানো, বৃক্ষরোপণ এবং ফুটপাথ তৈরি করা হয়েছে। সাধারণ মানুষের জন্য পিকনিক ও ভ্রমণের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। যা পরবর্তীকালে পঞ্চায়েতের নিজস্ব সম্পদ হিসেবেও বিবেচিত হবে।’

আজ থেকেই ঝড়-বৃষ্টি শুরু! ভিজবে কোন কোন জেলা?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩