মানব পাচার মামলায় গ্রেফতার দালের মেহেন্দি, সাজা ২ বছরের হাজতবাস

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক কোপ। এবার মানব পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন জনপ্রিয় গায়ক দালের মেহেন্দি (Daler Mehndi)। কিছুদিন আগেই ২৬ বছরের পুরোনো মামলায় কয়েক বছরের সাজা ঘোষণা হয় বলিউডের জনপ্রিয় তারকা রাজ বব্বরের বিরুদ্ধে। এবার দালেরের বিরুদ্ধে ১৯ বছর পুরোনো মামলার বিচারে নিম্ন আদালতের রায় বহাল রাখল পাটিওয়ালা হাউজ কোর্ট। সঙ্গে ২০০৩ সালের মানব পাচার মামলায় দোষী সাব্যস্ত হলেন জনপ্রিয় পঞ্জাবি গায়ক দালার মেহেন্দি। শাস্তি হিসেবে ২ বছরের জন্যে হাজতবাস হল জনপ্রিয় গায়কের। জানা গিয়েছে, দালের এবং তাঁর ভাই, পাঞ্জাবের বকশিস সিং-নামক এক ব্যক্তিকে কানাডায় পাঠানোর নাম করে ১২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এরপরই তিনি মানব পাচার, জালিয়াতির মামলা দায়ের করেন দালের ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। এমনকী এই দুই ভাইয়ের বিরুদ্ধে আরও অভিযোগ যে, ১৯৯৮-৯৯ সালে ১০ জন ভারতীয়কে নিজের দলের সদস্য হিসাবে মার্কিন মুলুকে নিয়ে গিয়ে বেআইনিভাবে ‘ছেড়ে দিয়ে’ আসেন এই দুই ভাই। সেই মামলা এতদিন পর রুজু হয়েছে।

শোনা গিয়েছে, নিম্ন আদালতের রায় খারিজের জন্যে আদালতে কিছুদিন আগেই আর্জি জানিয়েছিলেন দালের, কিন্তু আদালতের সেই আবেদন খারিজ করল পাটিওয়ালা কোর্ট। অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক এইচএস গেরেওয়াল নিম্ন আদালতের রায় বহাল রাখলেন। উল্লেখ্য, ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ১২০বি ধারায় দোষী সাব্যস্ত হয়েছিলেন জনপ্রিয় গায়ক মিকা সিং-এর দাদা। তাঁকে দু-বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২ হাজার টাকার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত, দালেরের ক্ষেত্রে সেই রায়ই বহাল রইল। জানা যাচ্ছে, এই মুহূর্তে পাটিওয়ালা জেলে রাখা হবে দালেরকে। যেখানে আগে থেকেই বন্দি রয়েছেন নভজ্যোত সিং সিধু।

প্রসঙ্গত, পঞ্জাবের বালভেরা গ্রামের বাসিন্দা বকশিস সিং, দালের এবং তাঁর ভাই সমশের মেহেন্দির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ দায়ের করেছেন। তবে ২০১৭ সালেই মারা গিয়েছেন সমশের। তবে ২০০৬ সালে এই মামলা থেকে দালেরকে অব্যহতি দেওয়ার আবেদন জানিয়েছিলেন পাটিওয়ালা পুলিশ। যদিও আদালতের কাছে দালের মেহেন্দির বিরুদ্ধে উপযুক্ত তথ্যপ্রমাণ ছিল, তাই এতদিন এই নিয়ে বিস্তারিত তদন্ত চলছিল। তদন্তের খাতিরে এর সত্যতা প্রমাণিত হল। অন্যদিকে ১৯ বছর পর কেস জিতে হাসি ফুটেছে বকশিস সিং-এর মুখে। তিনি জানান, এত বছর ধরে অনেক কাঠখড় পোড়ানো অবশেষে কাজে লাগল।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত