বানিয়ে ফেলুন ‘চিকেন তন্দুরি মশলা’, রইল রেসিপি

ছুটির দিনে মন দিয়ে রান্না করা যায় তাই নয়। মন দিয়ে হাতে সময় নিয়ে খাওয়াও যায়। আসুন আজ জেনে নিন 'চিকেন তন্দুরি মশলা'র রেসিপি। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহান্তে আমিষ খাবার খেতে মন চাইবে সেটাই স্বাভাবিক। আর সেই আমিষ পদের জন্য মুরগির মাংসের জুরি মেলা ভার। চিকেনের নানা বাহারি পদ শুধু ছুটির দিনে মন দিয়ে রান্না করা যায় তাই নয়। মন দিয়ে হাতে সময় নিয়ে খাওয়াও যায়। আসুন আজ জেনে নিন ‘চিকেন তন্দুরি মশলা’র রেসিপি।

উপকরণঃ

চিকেন ড্রামস্টিকঃ ৫০০ গ্রাম

দই- ২কাপ

লেবুর রস- ২ কাপ

আদা-রসুন বাটা- ১ টেবিলচামচ

গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

টমেটো পিউরি- ১ কাপ

নুন -স্বাদমত

ধনে পাতা- ১ টেবিলচামচ

পেঁয়াজ কুচি- ১টা

সর্ষের তেল- ১ টেবিল চামচ

গরম মশলা- ১ চা চামচ

কাঁচা লঙ্কা ২-৩ টি

প্রণালীঃ চিকেন ড্রামস্টিকগুলি ধুয়ে নিয়ে একটি পাত্রে লেবুর রস, নুন, আদা ও রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিন। ম্যারিনেশনের পর আধঘন্টা রেখে দিন। এরপর একটি পাত্রে সর্ষের তেল গরম করে ম্যারিনেট করে রাখা চিকেন ড্রামস্টিকগুলি দিয়ে দিন। ভালোভাবে ভেজে নিন ড্রামস্টিকগুলি বাদামি করে।

ম্যারিনেশনের বাকি অংশটুকু গ্রেভির জন্য সরিয়ে রাখুন। চিকেন ড্রামস্টিকগুলি ভালোভাবে ভাজা হয়ে এলে এবার এতে ম্যারিনেট করে রাখা মশলা দিয়ে তাতে ট্মেটো পিউরি ও পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এবার এতে ১ কাপ জল দিয়ে ১৫-২০ মিনিট ফুটিয়ে নিন যতক্ষণ না গ্রেভি ঘন হয়ে মাখোমাখো হয়ে আসছে। হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন ‘চিকেন তন্দুরি মশলা’।

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, কমবয়সীদের মধ্যেও বাড়ছে প্রকোপ, কীভাবে রুখবেন এই অসুখ?

অমিতাভের সাধের ‘জলসা’ কার? সম্পত্তির মালিকানা নিয়ে বচ্চন পরিবারে আইনি বিবাদ

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২