আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, কমবয়সীদের মধ্যেও বাড়ছে প্রকোপ, কীভাবে রুখবেন এই অসুখ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সকালের ব্যস্ততা, সারাদিনের কাজের চাপ, অনিয়মিত খাওয়াদাওয়া আর শরীরচর্চার অভাব। আধুনিক জীবনের এই চেনা অভ্যাসগুলিই কখন যে শরীরের অন্দরে ডেকে আনছে বিপদ, অনেকেই তা টের পান না। প্রথম দিকে হয়তো একটু বেশি ক্লান্তি, বারবার জল খাওয়ার ইচ্ছা কিংবা ঘন ঘন শৌচাগারে যাওয়ার প্রবণতা দেখা দেয়। কিন্তু এই সামান্য উপসর্গগুলিই হতে পারে ডায়াবেটিসের প্রাথমিক সংকেত। একসময় যে অসুখকে মূলত বয়সজনিত সমস্যা বলে মনে করা হত, আজ তা থাবা বসাচ্ছে তরুণ প্রজন্মের শরীরেও। বিশ্বজুড়েই বাড়ছে ডায়াবেটিসের প্রকোপ। ভারতেও আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক। তাই এই অসুখ সম্পর্কে সচেতনতা গড়ে তুলতেই প্রতি বছর ১৪ নভেম্বর পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস।

কেন পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস?

ইনসুলিন আবিষ্কারের সঙ্গে জড়িয়ে রয়েছে এই দিনটির ইতিহাস। বিজ্ঞানী স্যার ফ্রেডরিক ব্যান্টিং ১৮৯১ সালের ১৪ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯২১ সালে চার্লস বেস্টের সঙ্গে যৌথ গবেষণায় ইনসুলিন আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তিনি। তাঁর জন্মদিনকে স্মরণ করেই ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। ২০০৬ সালে রাষ্ট্রপুঞ্জ এই দিনটিকে আন্তর্জাতিক ডায়াবেটিস দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

ডায়াবেটিস কত প্রকার?

সাধারণত ডায়াবেটিসের দুটি প্রধান ধরন রয়েছে।

টাইপ ১ ডায়াবেটিস:  অগ্ন্যাশয় থেকে যখন ইনসুলিন  ক্ষরণ কম হলে।

টাইপ ২ ডায়াবেটিস: অগ্ন্যাশয় থেকে যখন একেবারেই ইনসুলিন  ক্ষরণ না হয়।

আরও পড়ুনঃ পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

কোন লক্ষণগুলি দেখলে সতর্ক হবেন?

ডায়াবেটিস অনেক সময় নীরবে শরীরে বাসা বাঁধে। তবে কয়েকটি লক্ষণ দেখা দিতে পারে—

•অল্পতেই ক্লান্তি ও দুর্বলতা।
•বারবার জল খাওয়ার ইচ্ছা বা অতিরিক্ত তেষ্টা।
•ঘন ঘন প্রস্রাব হওয়া।
•চোখে ঝাপসা দেখা।
•অকারণে ওজন কমে যাওয়া।
•কাটা-ছেঁড়া বা ক্ষত শুকোতে দেরি হওয়া।
•ত্বকে বারবার সংক্রমণ হওয়া।

নিয়ন্ত্রণে রাখবেন কীভাবে?

ডায়াবেটিস একবার হলে সম্পূর্ণ সেরে যাবে, এমন নিশ্চয়তা নেই। তবে নিয়ম মেনে চললে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সুষম খাবার খাওয়া, অতিরিক্ত মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবার এড়ানো, নিয়মিত হাঁটা বা শরীরচর্চা এবং ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি। ধূমপান থেকে দূরে থাকাও প্রয়োজন। পাশাপাশি নিয়মিত রক্তে শর্করার পরীক্ষা করানো উচিত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ কিংবা ইনসুলিন নিতে হবে। কারণ দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে হৃদ্‌রোগ, কিডনির অসুখ, স্নায়ুর ক্ষতি, দৃষ্টিশক্তি কমে যাওয়া এবং ক্ষত শুকোতে দেরি হওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে।

ডায়াবেটিস মানেই জীবন থমকে যাওয়া নয়। বরং নিজের শরীরের প্রতি একটু যত্ন, খাদ্যাভ্যাসে নজর  এবং নিয়ম মেনে স্বাস্থ্যপরীক্ষা করার জরুরি সতর্কতা। এই দিকগুলির দিকে নজর রাখালেই বিপদের ঝুঁকি অনেকটা কমতে পারে। তাই উপসর্গকে অবহেলা নয়, সময় থাকতেই সচেতন হোন।

অমিতাভের সাধের ‘জলসা’ কার? সম্পত্তির মালিকানা নিয়ে বচ্চন পরিবারে আইনি বিবাদ

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

যাত্রীদের ভোগান্তি কমাতে বড় উদ্যোগ, রাজ্যের রাস্তায় নামছে ৪৩৫টি নতুন বাস

নিজের মেয়েকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত পাষণ্ড বাবা

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২