যশের কেরিয়ারে নয়া ইনিংস

টলিউডে হাজার বিতর্কের পর বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করতে চলেছেন যশ। টি-সিরিজের ব্যানারে বলিউডে ডেবিউ করতে চলেছেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একের পর এক বিতর্ক ঘিরেই রয়েছে তাঁর জীবন। কাজ থেকে ব্যাক্তিগত জীবন সব জায়গাতেই বিতর্ক যেন পিছু ছাড়ে না। অভিনেতা যশের কথা বলছি। সম্প্রতি এনা সাহার প্রযোজনায় ‘চিনেবাদাম’ ছবিতেও শেষের দিকে তাঁকে নিয়ে যে ধরণের জল্পনার সৃষ্টি হল তা সত্যিই বলার মত। আর তারপর থেকে অনেকের মনেই প্রশ্ন জেগেছিল যে যশের অভিনয়ের কেরিয়ার শেষ হয়ে যাবে না তো এরপর? কেউ কী আর তাঁকে কাজে নেবে? এইরকম হাজার প্রশ্ন উঠেছিল তাঁকে নিয়ে। তবে এবার বোধহয় সেই প্রশ্নের অবসান ঘটতে চলেছে।  

কারণ টলিউডে হাজার বিতর্কের পর বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করতে চলেছেন যশ। এমন খবরই ভাসছে আকাশে-বাতাসে। টি-সিরিজের ব্যানারে বলিউডে ডেবিউ করতে চলেছেন অভিনেতা। ‘সনম তেরি কসম’ খ্যাত পরিচালক জুটি বিনয় সাপ্রু ও রাধিকা রাওয়ের পরিচালনায় বলিউডে প্রথম কাজ করতে চলেছেন যশ। 

সূত্র মারফত জানা গিয়েছে যে দিব্যা খোসলা কুমারের সঙ্গে জুটি বেঁধে বলিউডে জার্নি শুরু করছেন টলিউডের বিতর্কিত এই অভিনেতা। ইতিমধ্যেই হয়ে গিয়েছে ছবির প্রথম অংশের শুটিং। যদিও ছবির নাম এখনও ঠিক করা হয়নি। তবে এইমাসেই নাকি এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন নির্মাতারা এমনটাই সূত্রের খবর। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন যশ। প্রথমভাগের শুটিং হয়েছে উত্তর-পশ্চিম ভারতে। বাকি শুটিং হবে মুম্বইতে। যশ এবং দিব্যা ছাড়াও এই ছবিতে রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে মিজান জাফরি। রোম্যান্টিক এই ফ্যামিলি ড্রামাতেই দর্শক দেখতে পাবেন যশ ও দিব্যার এই জুটিকে। 

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে আছেন, ততদিন ওনার সঙ্গে আছি’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ