সুইজারল্যান্ড জুড়ে বাংলার পাহাড়ি সুর, বঙ্গের গর্ব কালিম্পংয়ের স্কুল

রাজ্যের কালিম্পংয়ে অবস্থিত সরকারি স্কুল কুমুদিনী হোমস। এই বিদ্যালয় থেকেই গিয়েছিল ২১ জন স্কুল ছাত্রের একটি ব্যান্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: পৃথিবীর স্বর্গ বলা হয় সুইজারল্যান্ডকে (SWITZERLAND)। আর সেই সুইজারল্যান্ড মেতে উঠল বাংলার পাহাড়িইয়া সুরে। শিল্প মানেই যে তার দিশারী বাংলা, তা প্রমাণিত হল আরও একবার। বাংলার (WEST BENGAL) মুখে গর্বের হাসি ফোটাল স্কুল (SCHOOL) শিক্ষার্থীরা। তাদের পারফরম্যান্স দেখা গেল বিশ্বের সেরা সেনা ব্যান্ডগুলির সঙ্গে তালে তাল মিলিয়ে।

ওরা প্রমাণ করল ‘আমরা নতুন যৌবনেরই দূত’। নজির গড়ল বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজ্যের কালিম্পংয়ে অবস্থিত সরকারি স্কুল কুমুদিনী হোমস। এই বিদ্যালয় থেকেই গিয়েছিল ২১ জন স্কুল ছাত্রের একটি ব্যান্ড।  সুইজারল্যান্ডের বাসেলে বিশ্বের সেরা সেনা ব্যান্দগুলির সঙ্গে মঞ্চ ভাগ করে নিল বাংলার পড়ুয়ারা। তাঁদের প্রতিভা দেখে মুগ্ধ সুইজারল্যান্ড সহ বিশ্ব। যেন আল্পস জুড়ে ঝরে পড়ছে বাংলার পাহাড়ি সুরের ঝর্ণা।

উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সামরিক অনুষ্ঠান আয়োজিত হয় সুইজারল্যান্ডে। প্রথম ভারতীয় ব্যান্ড হিসেবে এই অনুষ্ঠানে এই প্রথম এখানে অংশগ্রহণ করেছিল বিদ্যালয়ের পড়ুয়ারা। এই প্রসঙ্গে শিক্ষার্থী সাবিন রাই বলে, সুইজারল্যান্ড ও এই অনুষ্ঠানে বাদ্যযন্ত্রগুলি ছিল অত্যাধুনিক মানের। সেই তুলনায় তাঁদের বাদ্যযন্ত্র অত্যন্ত সাধারণ। তাতেই মুগ্ধ দর্শক ও শ্রোতারা। অপর ব্যান্ড সদস্য শুভম ছেত্রী বলেন, এ যেন স্বপ্ন। তাদের সুর বিশ্বকে মুগ্ধ করেছে এতেই পড়ুয়া দল আপ্লুত। ব্যান্ডের সদস্যদের বয়স ওই ১৬ থেকে ১৭। সকলেই এখনও সুইজারল্যান্ডে। গর্বের সন্তানদের ফিরে আসার অপেক্ষায় বাংলা তথা ভারত।

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

একধাক্কায় চার টাকা করে দুধের দাম বাড়িয়ে দিল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার

মাঝপথে কেন পড়াশুনা ছাড়তে হয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে? সত্যিটা জানালেন সোনিয়া

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

গ্রিসে তামিল রীতিতে রাজকীয় বাগদান অনিরুদ্ধ-কাব্যার, আজই বসবেন বিয়ের পিঁড়িতে

‘ঘর শত্রু বিভীষণ,’ নাম না করে মমতার ভাই বাবুনকে কটাক্ষ কল্যাণের

শ্রেয়সকে অধিনায়ক মানবেন? পঞ্জাবে যোগ দিয়েই বড় বার্তা দিলেন হার্দিক