টাকার দামে রেকর্ড পতন, পড়ল সূচকও

টাকার দাম ছিল ৮০.০৬

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আরও পড়ল টাকার (Rupee)  দাম। বৃহস্পতিবার শেয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গে টাকার দাম পড়তে শুরু করে। এই খবর যখন লেখা হচ্ছে, সেই সময় ডলারের (Dollar) তুলনায় টাকার দাম ছিল ৮০.০৬। টাকার দামের পতনে লগ্নীকারীরা রীতিমতো উদ্বিগ্ন।  বাজার খোলার সময় ডলারের তুলনায় টাকার দাম ছিল ৮০.০৩ টাকা। আর পরের এক ঘণ্টার মধ্যে টাকার দাম আরও পড়ে দাঁড়ায় ৮০.০৬ টাকা।  গতকালও বাজার সাক্ষী ছিল টাকার দামের পতনের। ডলারের (Dollar) তুলনায় টাকার দাম ছিল ৮০ টাকা। 

টাকার দামে পতনের পাশাপাশি বৃহস্পতিবার সাক্ষী ছিল শেয়ার সূচকের (Sensex) । বাজার খোলার সঙ্গে সঙ্গে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ১০১ পয়েন্ট পড়ে যায়। সূচক থামে ৫৫, ২৯৭ পয়েন্টে। নিফটির (nifty) সূচক ২৯ পয়েন্ট কমে দাঁড়ায় ১৬, ৪৯২ পয়েন্টে। এদিন ৩০টি সংস্থার শেয়ারের দাম পড়ে যায়। সেই সব শেয়ারগুলি হল উইপ্রো, কোটাক ব্যাঙ্ক, লার্সেন অ্যান্ট টুবরো, এইচডিএফসি ব্যাঙ্ক, ইনফোসিস, রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, বাজাজ ফাইনান্স। বুধবার বাজার (market) বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৬৩০ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ৫৫, ৩৯৮ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ১৮০ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ১৬, ৫২১ পয়েন্টে। 

ইউক্রেনের বিরুদ্ধে রুশ সেনার অভিযান শুরু হওয়ার পর থেকে ভারতের শেয়ারবাজার-সহ (market) অন্যান্য দেশের শেয়ারবাজারে শুরু হয় দোলাচল। বাজার থেকে একেক দিন গায়েব হয় লক্ষ কোটি টাকা। কার্যত বিনিয়োগকারীরা পথে বসে। শেয়ার বাজার খুব তাড়াতাড়ি স্থির হবে বলে মনে করছে না আর্থিক বিশেষজ্ঞরা। 

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ