জানেন কী, ‘জানি দুশমান’ মুভির জন্যে আজ অক্ষয়ের বাসস্থান জুটেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকালই গিয়েছে ‘কফি উইথ করণ সিজন ৭’-এর তৃতীয় এপিসোড। যেখানে উপস্থিত ছিলেন, বলিউডের খিলাড়ি কুমার এবং দক্ষিণের স্বনামধন্য অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এদিন তাঁদের মজার মজার আড্ডা, কথোপকথনে মেতে উঠেছিল এই জনপ্রিয় শো। আর এই শো মানেই সেলিব্রিটিদের নানা নানা অজানা তথ্য ফাঁস, করণ জোহরের একের পর এক মজার মজার প্রশ্নের জেরে বেরিয়ে পড়ে সেলিব্রিটিদের জীবনের অনেক অজানা গল্প। আর এই প্রশ্নের দাপটে এদিন ছাড় পেলেন না খোদ অক্ষয় কুমারও। কারণ সামান্থা-অক্ষয়ের থেকেও অনেক অজানা তথ্য শোনা গিয়েছে, যা কিনা এই মুহূর্তে সংবাদের একেকটা শিরোনাম। ‘সম্রাট পৃথ্বীরাজ’ এদিন তাঁর স্বজনপ্রীতি থেকে শুরু করে তাঁর সিনেমার বিষয়েও অনেকগুলি তথ্য প্রকাশ করেছেন। এমনই এক কথোপকথনে অক্ষয় করণ জোহরকে বলেছিলেন, “আমি ৭ টি হিরো সমৃদ্ধ ছবিতেও কাজ করেছি।

তখন করণ বলেন, ‘৭ টি হিরো একই ছবিতে, যেখানে বর্তমান অভিনেতারা দুই-নায়কের সঙ্গে কাজ করার বিষয়ে অনিরাপদ বলে মনে করেন।’ করণ জোহর রীতিমত বিস্মিত হয়ে বলেন, ‘এটি কোন ফিল্ম?’ তখন অক্ষয় বলেছিলেন, কুখ্যাত ‘জানি দুশমান: এক আনোখি কাহানি’ ছবিটি ছিল ৭ জন হিরোর সমন্বয়ে গঠিত। ২০০২ সালের এই ছবিতে অভিনয় করেছিলেন, সানি দেওল, সুনীল শেঠী,  সোনু নিগম, আরশাদ, আদিত্য পাঞ্জালির মত একাধিক তারকারা। তাঁদের বিপরীতে অভিনয় করেছিলেন, কিরণ, রম্ভা, মনীষা কৈরালার মত একাধিক অভিনেত্রীরা। শুধু তাই নয়, এদিন অক্ষয়কে, জানি দুশমনের মজার গল্পটি প্রকাশ করার জন্যেও প্ররোচিত করেছিলেন করণ, আর করণের চাপে পড়ে অক্ষয় এই গল্পের কাহিনী শেয়ার করতে তখন বাধ্য হয়েছিলেন।

তিনি প্রকাশ করেছিলেন, “এই ছবিতে অভিনয়ের জন্যে আমাকে প্রতিদিনের ভিত্তিতে ভাড়া করা হয়েছিল। আমাকে প্রতিদিন বেতন দেওয়া হতো। দিনের হিসেবে টাকা পাচ্ছিলাম। আমি কাজ করছিলাম। দৃশ্যটি ছিল ভিলেন আমার চরিত্রকে হত্যা করে। আমার চরিত্র মারা গিয়েছিল। তখন জানতে পারলাম, যে অভিনেতা এখানে অভিনয় করবেন তিনি নিউইয়র্কে আটকে আছেন। তিনি আসতে পারবেন না। এরপর আমি পরিচালককে জিজ্ঞেস করেছিলাম, আগামীকাল থেকে কাজে আসব কিনা। উনি জানিয়েছিলেন, আমার চরিত্র মরেনি, কোমায় আছে। এরপর আরও ৫ দিন শ্যুটিং করেছি। টাকা কামিয়েছি। বললে বিশ্বাস করবে না, এখন যেই বাড়িতে আমি থাকি, সেই সময় এই বাড়ি কেনার জন্য আমার অর্থের প্রয়োজন ছিল। তখন আমি যার কাছে থেকে বাড়ি কিনেছিলাম, সেই বাড়িটির টাকা জানি দুশমন থেকে অর্থ উপার্জন করে তাঁকে গিয়ে দিয়ে এসেছিলাম। সুতরাং “জানি দুশমন আমাকে সেই ফ্ল্যাটটি দিয়েছে যেখানে আমি এখন থাকি।” আর নিউইয়র্কে আটকে পড়া সেই নায়কটি ছিলেন সানা দেওল।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত