আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ছে না, জানালেন রাজস্ব সচিব

গত ২০ জুলাই পর্যন্ত ২ কোটি ৩০ লক্ষ মানুষ ২০২১-২০২২ আর্থিক বর্ষের আয়কর রিটার্ন দাখিল করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: হাতে আর মাত্র সাতদিন। আগামী ৩১ জুলাই চলতি বছরের আয়কর রিটার্ন দাখিলের (Income Tax Return Filling) শেষ দিন। ওই সময়সীমা বাড়ানোর বিষয়ে কোনও চিন্তাভাবনা করা হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় রাজস্ব সচিব (Union Revenue Secretary) তরুণ বাজাজ (Tarun Bajaj)। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই আয়কর রিটার্ন দাখিলের জন্য সাধারণ মানুষের মধ্যে বিপুল উ‍ৎসাহ দেখা গিয়েছে। গত ২০ জুলাই পর্যন্ত ২ কোটি ৩০ লক্ষ মানুষ ২০২১-২০২২ আর্থিক বর্ষের (Fiscal Year) জন্য আয়কর রিটার্ন দাখিল করেছেন।

আজ শুক্রবার এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে কেন্দ্রীয় রাজস্ব সচিব তরুণ বাজাজ বলেন, ‘অনেকেই ভাবছেন আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা গত বারের মতো মতো বাড়বে। কিন্তু চলতি বছরে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর কোনও পরিকল্পনা নেই। ৩১ জুলাই শেষ হচ্ছে সময়সীমা।’ আয়কর দাখিলের সময়সীমা যত এগিয়ে আসছে ততই আইটিআর জমা দেওয়ার পরিমাণ বাড়ছে জানিয়ে রাজস্ব সচিব বলেন, ‘বর্তমানে দৈনিক ১৫ থেকে ১৮ লাখ আইটিআর জমা পড়ছে। আগামী সপ্তাহে তা বেড়ে ২৫ লাখ থেকে ৩০ লাখে দাঁড়াবে বলে আশা করা যাচ্ছে।’

বর্তমান আয়কর অনুযায়ী, ‘কোনও ব্যক্তির বার্ষিক আয় আড়াই লাখ টাকার নিচে হলে আঁদের আয়কর রিটার্ন দাখিলের প্রয়োজন নেই। কিন্তু যদি কোনও ব্যক্তির আয়ের সীমা সর্বোচ্চ ছাড় অতিক্রম করে সেক্ষেত্রে অবশ্যই সেই ব্যক্তিকে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হয়। গত বছর আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ জুলাই থেকে কয়েক দফায় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল। গত বছর ৫ কোটি ৮৯ লক্ষ ব্যক্তি আয়কর রিটার্ন দাখিল করেছিলেন।

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ