মেহেন্দির জন্য প্রাণ যেতে বসেছিল ভিনরাজ্যের নাবালিকার, জীবন ফেরাল কলকাতা

এরপরেই ওই নাবালিকাকে সোজা নিয়ে আসা হয় এই রাজ্যের রাজধানী কলকাতায়। কলকাতার মুকুন্দুপুরের আমরি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আত্মীয়ের বিয়ে। তাই মেহেন্দি করাচ্ছিল ঝাড়খণ্ডের নাবালিকা। সেই মেহেন্দি করার পরেই মৃত্যুর মুখে পড়তে হয়েছিল সুনীতা ঝাওয়ারকে। বছর ষোলোর নাবালিকার প্রাণ দান করল কলকাতা (KOLKATA)। কলকাতার মুকুন্দদপুরের এই হাসপাতাল ও চিকিৎসকদের কুর্ণিশ জানিয়েছেন সকলে।

জানা গিয়েছে, মেহেন্দি করে নাবালিকা গিয়েছিল এক আত্মীয়ের বাড়িতে আমন্ত্রণ রক্ষা করতে। সেখানে খাওয়ার পর পেট খারাপ হয় নাবালিকার। একাধিকবার পাতলা জলের মত মলত্যাগ করেছিল নাবালিকা। ফলে শরীরে কমে গিয়েছিল জল। এরপরেই প্রাথমিক চিকিৎসার জন্য ওই কিশোরীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাতুড়ে চিকিৎসকের কাছে। অভিযোগ, গাঢ় মেহেন্দির জন্য শিরা কোনটা তা বুঝতে পারেননি চিকিৎসক। স্যালাইন দিতে গিয়ে সূচ ঢুকিয়ে ফেলেছিলেন ধমনীতে। এরপরেই রক্ত উঠতে শুরু করে। রক্ত জমাট বাঁধে। জানা গিয়েছে, হাতে পচন ধরতে শুরু করেছিল। এরপরেই ওই নাবালিকাকে সোজা নিয়ে আসা হয় এই রাজ্যের রাজধানী কলকাতায়। কলকাতার মুকুন্দুপুরের আমরি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

চিকিৎসার দায়িত্বে ছিলেন চিকিৎসক (DOCTOR) অনির্বাণ ঘোষ। তিনি জানিয়েছেন, পচন ধরার ফলে পরিস্থিতি এমন হয়েছিল যে কনুই থেকে হাত বাদ দিতে হত। তা না করে চেষ্টা করা হয়েছিল হাতে সাড়া ফেরানোর। আর তাতেই এসেছিল সাফল্য। তিনি আরও জানিয়েছেন, ধমনী ও শিরা ক্ষতিগ্রস্ত হয়েছিল। জানা গিয়েছিল, হাতের একাধিক কোষের মৃত্যুর ফলেই হয়েছিল ঘা, ধরেছিল পচন। বিঘ্নিত হচ্ছিল রক্ত চলাচল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতিস্থাপন করা হয় শিরা ও ধমনীর। এর ফলে রক্ত চলাচল ফের স্বাভাবিক হতে শুরু করেছে। বর্তমানে কিশোরীর শারীরিক অবস্থা স্থিতিশীল। মেয়ের জীবন ফেরায় চিকিৎসককে কুর্ণিশ জানিয়েছেন নাবালিকা ও তাঁর পরিবার।

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

নাবালিকাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে ধর্ষকদের বাড়িতে আগুন, পুড়ে মৃত্যু তিন পড়শির

টানা ১৯ বার সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তকমা পেল আইসল্যান্ড, ভারত-পাকিস্তান কত নম্বরে?

কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরোচ্ছেন সলমান, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ নায়ক

সই জাল কাণ্ড: সময় চেয়ে সিআইডিকে ফের চিঠি অভিষেকের

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের