কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  উৎসবের আলোয় যখন সেজে উঠেছে চারপাশ, তখনই শোকের ছায়া বাঁকুড়ার একাধিক পরিবারে। উত্তরাখণ্ডের কেদারতাল ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন বাংলার ৪ যুবক। কালীপুজোর দিন চার যুবকের নিথর দেহ পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক উদ্যোগে ফিরল বাঁকুড়ার বাড়িতে। প্রিয়জনের দেহ ফিরে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। আনন্দের উৎসবের দিন পরিণত হয় শোকের দিনে।

উদ্ধার হওয়া চার যুবকের নাম রিন্টু মণ্ডল (৪০), উদয় ঘোষ (২৯), তাপস বাউরি (৩০) এবং মনোজ খাওয়াস (৩৯)। মনোজের বাড়ি কেশরা গ্রামে। বাকি তিনজন শালবনির বাসিন্দা। শনিবার দেরাদুন থেকে তাঁদের দেহ দিল্লিতে নিয়ে আসা হয়। সেখান থেকে বিমানে কলকাতার দমদম বিমানবন্দরে পৌঁছয় দেহগুলি। পরে সড়কপথে বাঁকুড়ার বাড়িতে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, গত ২৭ অক্টোবর গঙ্গোত্রী থেকে ১২ জনের একটি দল কেদারতালের উদ্দেশে ট্রেকিং শুরু করেছিল। দলে ছিলেন সাত জন অভিযাত্রী, একজন গাইড, একজন রাঁধুনি এবং তিন জন পোর্টার। ২৯ অক্টোবর তাঁদের ফিরে আসার কথা ছিল। কিন্তু কেদারতালের কাছে আচমকা প্রবল তুষারঝড় ও তুষারধসের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে গোটা দল। কোনওরকমে চারজন নীচে নেমে আসতে পারলেও আটজন বরফের মধ্যে আটকে পড়েন।

আরও পড়ুনঃ ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

৩১ অক্টোবর থেকে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ শুরু করে উত্তরাখণ্ড প্রশাসন। SDRF, NDRF-সহ একাধিক উদ্ধারকারী সংস্থা অভিযানে নামে। টানা ছ’দিনের তল্লাশির পর উদ্ধার হয় চার যুবকের দেহ। এখনও শালবনির বাসিন্দা রতন ঘোষের কোনও সন্ধান পাওয়া যায়নি। তাঁর ফেরার অপেক্ষায় দিন গুনছে পরিবার। বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত জানিয়েছেন, উত্তরাখণ্ড প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বাকি নিখোঁজদের খোঁজে তৎপরতা অব্যাহত রয়েছে।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন