সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কলকাতায় কালীপুজোর আবহে প্রতিমা বিসর্জন ঘিরে বিশেষ সতর্কতা অবলম্বন করছে পূর্ব রেল। কালী প্রতিমা বিসর্জনের কারণে আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত কলকাতার চক্ররেলের একাধিক ট্রেনের যাত্রাপথে পরিবর্তন আনা হচ্ছে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, আবার কয়েকটি ট্রেনের ক্ষেত্রে বদলে যাচ্ছে যাত্রা শুরুর ও শেষের স্টেশন। পূর্ব রেলের এই সিদ্ধান্তের ফলে তিন দিন যাত্রীদের কিছুটা সমস্যায় পড়তে হতে পারে।

রেল সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বাবুঘাট এবং সংলগ্ন কয়েকটি ঘাটে কালী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করেই এই পদক্ষেপ। ওই ঘাটগুলিতে প্রতিমা নিরঞ্জনের জন্য পৌঁছতে গেলে রেললাইন পার হতে হয়। ফলে বিসর্জনের শোভাযাত্রা এবং সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে ওই এলাকায় ট্রেন চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৯, ১০ এবং ১১ নভেম্বর অর্থাৎ সোমবার, মঙ্গলবার ও বুধবার বিকেল ৪টে থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত চক্ররেলের নির্দিষ্ট অংশে ট্রেন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। এই তিন দিন ডাউন লাইনের ৩০৩১২ বারাসত-মাঝেরহাট, ৩০১২২ নৈহাটি-বালিগঞ্জ এবং ৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট লোকাল নির্ধারিত গন্তব্যের পরিবর্তে টালা স্টেশন পর্যন্ত চলবে। অন্যদিকে, আপ লাইনের ৩০৩৩১ মাঝেরহাট-হাবরা, ৩০১১১ বালিগঞ্জ-বারাকপুর এবং ৩০৩১৩ মাঝেরহাট-বারাসত লোকাল টালা স্টেশন থেকেই যাত্রা শুরু করবে। এ ছাড়াও ৩০১৪৪ গেদে-মাঝেরহাট লোকাল শিয়ালদহে যাত্রা শেষ করবে। ৩০১২৩ মাঝেরহাট-নৈহাটি লোকাল শিয়ালদহ থেকে ছাড়বে। কয়েকটি ট্রেনের রুটও পরিবর্তন করা হয়েছে। ৩০৩৩২ হাবরা-মাঝেরহাট লোকাল কাঁকুড়গাছি থেকে বালিগঞ্জ হয়ে যাবে। ৩০৩৫৩ মাঝেরহাট-দত্তপুকুর লোকালও বালিগঞ্জ থেকে কাঁকুড়গাছি হয়ে চলবে।

আরও পড়ুনঃ কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

পাশাপাশি ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল বালিগঞ্জে যাত্রা শেষ করবে এবং ৩০৩১৭ মাঝেরহাট-দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকেই ছাড়বে। ৩০৪১৬ শিয়ালদহ-বিবাদী বাগ লোকাল যাবে মাঝেরহাট পর্যন্ত। অন্যদিকে, ৩০৪৫০ বিবাদী বাগ-বারাকপুর লোকাল মাঝেরহাট থেকে যাত্রা শুরু করবে। তাই এই তিন দিন যাঁরা চক্ররেলে যাতায়াত করবেন, তাঁদের ট্রেনের পরিবর্তিত সময় ও যাত্রাপথ সম্পর্কে আগাম খোঁজ নিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বিসর্জন নির্বিঘ্নে সম্পন্ন করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই রেলের এই বিশেষ ব্যবস্থা।

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক