‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

Share:

নিজস্ব প্রতিনিধি:  রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বরাবরই স্পষ্ট কথা বলেন। বুক স্টল ভাঙচুরের অভিযোগ ঘিরে রাজ্য রাজনীতিতে যখন তুমুল চাপানউতোর, ঠিক তখনই বামেদের নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। শুধু বুক স্টলে কেউ বই পড়েন না বলেই কটাক্ষ নয়, বামেদের রাজনৈতিক অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুললেন তিনি। এমনকী, বামেদের বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়ে খোঁচা দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী। মুর্শিদাবাদ থেকে দিলীপের এই মন্তব্য ঘিরে সরগরম রাজনৈতিক মহল। 

মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বুক স্টল নিয়ে বামেরা নিজেরাই গোলমাল করছেন এবং সংবাদমাধ্যমের নজরে আসার চেষ্টা করছেন। তাঁর কটাক্ষ, বামেদের বুক স্টলে কেউ বই পড়েন না। এমনকী, বামপন্থীরাও নিজেদের স্টলের বই পড়েন না বলে দাবি করেন তিনি। তাঁর প্রশ্ন, যে স্টলে সাধারণ মানুষের আগ্রহই নেই, সেটিকে মিউজিয়ামের মতো সাজিয়ে রেখে লাভ কী?  এরপর নিজের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে আনেন দিলীপ। তাঁর বক্তব্য, দীর্ঘ ৪০-৪৫ বছর ধরে তিনি রাষ্ট্রীয় আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। সেই সময় জাতীয়তাবাদী বুক স্টল তৈরি করতে গেলেও বাধার মুখে পড়তে হত। একটি বাঁশ পর্যন্ত পুঁততে দেওয়া হত না বলে অভিযোগ করেন তিনি। অথচ এখন সেই বুক স্টল নিয়েই বামেরা সরব হচ্ছেন বলে কটাক্ষ করেছেন তিনি।  

আরও পড়ুন: ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

এর পরেই দিলীপ ঘোষ বলেন, ‘কিছু অতি প্রগতিশীল হালকা রঙের লাল যারা তারাই এখন ওদের সাপোর্ট করছেন। যেতে চাইলে বাংলাদেশে যাক।’ 

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি