জলখাবারে বানিয়ে ফেলুন পাউরুটির কবাব

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকেই সকালের জলখাবারে পাউরুটি, কলা, ডিম রাখেন। যার ফলে আলাদা করে কিছু বানানোর ঝক্কি থাকেনা। মাখন লাগিয়ে টোষ্ট বানিয়ে ডিম বা দুধের সঙ্গে দারুণ জমে যায় পাউরুটি। তবে অনেকেই গ্যাস হওয়ার ভয়ে পাউরুটি খান না। তবে সরাসরি পাউরুটি না খেয়ে পাউরুটি দিয়ে নতুন কিছু বানিয়ে ফেলতে পারেন। কি বানাবেন ভাবছেন তাইতো! কবাব তো মোটামুটি সবারই প্রিয়। কারণ মাংসের কবাব অনেকের কাছেই প্রিয়। এবার মাংস নয় পাউরুটি দিয়ে স্টিম কবাব বানিয়ে নিন। রইল প্রণালী।

উপকরণ

আধ কেজি মাংসের কিমা, দু টুকরো পাউরুটি, তিন টেবিল চামচ পেঁয়াজবাটা, আধ টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ কবাব মশলা, এক টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা, এক চা চামচ নুন, প্রয়োজন মতো মাখন।

প্রণালী

প্রথমে গরম জলে পাউরুটিগুলি ভিজিয়ে পাউরুটির টুকরোগুলিকে কিমার সঙ্গে চটকে নিন। এরপর এই মিশ্রণটির মধ্যে মাখন বাদে বাকি সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর ঘণ্টা দু’য়েক বাদে মিশ্রণটি থেকে ছোট ছোট কবাবের আকারে গড়ে একটি অ্যালুমিনিয়াম ফয়েলে মাখন মাখিয়ে তাতে কবাবগুলি ভরে মুড়িয়ে নিন। এরপর একটি পাত্রে জল ফুটিয়ে তার মধ্যে মুড়িয়ে রাখা অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে ঢেকে দিন। এর ২০ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। ব্যস রেডিও আপনার স্টিম কবাব। সকাল কিংবা সন্ধ্যার জলখাবারের পরিবেশন করুন, একবারেই জমে যাবে।

প্রয়াত অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’