কোলাঘাটের বাজি কারখানায় হঠাৎ বিস্ফোরণ

এখান থেকে বিভিন্ন জায়গায় বাজি রপ্তানি হয়। আগে গ্রামের অন্তত ২৫-৩০টি বাড়িতে বাজি তৈরি হত এবং প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটত।

Share:

নিজস্ব প্রতিনিধি, কোলাঘাট: হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল কোলাঘাটের একটি বাজি কারখানা। দুর্ঘটনায় গুরুতর জখম কারখানার মালিক। বৃহস্পতিবার এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত বাজিপাড়া পয়াগ গ্রামে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আতসবাজি তৈরির জন্য বিখ্যাত কোলাঘাটের পয়াগ গ্রাম। এখান থেকে বিভিন্ন জায়গায় বাজি রপ্তানি হয়। আগে গ্রামের অন্তত ২৫-৩০টি বাড়িতে বাজি তৈরি হত এবং প্রায়ই বিস্ফোরণের ঘটনা ঘটত। এ ব্যাপারে পুলিশ তৎপর হওয়ায় গত কয়েক বছর ধরে ফাঁকা মাঠের মধ্যে বাড়ি করে আতসবাজি তৈরির কাজ শুরু করেন গ্রামবাসী। আর সেই ফাঁকা মাঠেই নিজডের একটি কারখানা ও গোডাউন তৈরি করেছিলেন নিতাই বেরা নামে এক স্থানীয় বাজি ব্যবসায়ী। বৃহস্পতিবার ওই কারখানাতে বাজি বাঁধার কাজ চলছিল। এমন সময় আচমকা আগুন লেগে যায়। তারপরই বিকট শব্দ করে জোরালো বিস্ফোরণে কেঁপে ওঠে ওই কারখানা ও গোডাউন সহ গোটা এলাকা।

বিস্ফোরণে গুরুতর জখম হন নিতাই বেরা। স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধারকরে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে পুলিশ নিশ্চিত করেছে, কারখানার আর কেউ জখম হননি। যেহেতু ওই গোডাউনে আতসবাজি-সহ প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল, সেকারণেই এই বিস্ফোরণ ঘটেছে। তবে বাজি কারখানাটি ফাঁকা মাঠের মধ্যে হওয়ায় বড়সড় ক্ষয়ক্ষতির থেকে রক্ষে মিলেছে বলে মত স্থানীয় বাসিন্দাদের।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে