“রীতেশকে বিয়ে করলে কেরিয়ার ধ্বংস হয়ে যাবে”, শুনেও ভালবাসার মানুষের সঙ্গেই সংসার বাঁধেন জেনেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা (Genelia D’Souza)র জন্মদিন। ১৯৮৭ সালে ৫ আগস্ট জন্মগ্রহণ করেন অভিনেত্রী। বলিউডে তাঁকে বেশি দেখা না গেলেও তিনি দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী হিসেবেই স্বীকৃত। এছাড়া তিনি অভিনেতা রীতেশ দেশমুখের স্ত্রী। সেই হিসেবেই বেশি পরিচিত জেনেলিয়া। আজ তাঁর ৩৫ বছর জন্মদিন উপলক্ষ্যে তাঁর বিষয়ে একটি অজানা তথ্য জেনে নিন।

বলিউডের পাওয়ারফুল দম্পতির মধ্যে অন্যতম হলেন, অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা এবং অভিনেতা রীতেশ দেশমুখ (RITEISH DESHMUKH)। যাঁদের প্রেমকথা আচ্ছা আচ্ছা বলিউড সিনেমাকেও হার মানায়। মাঝে মাঝে তাঁদের প্রেম, রোমান্সের ছোঁয়া পায় সোশ্যাল মিডিয়াও। আর রীতেশ-জেনেলিয়ার ভালোবাসায় ভরা মায়াজাল দেখতে উৎসুক তাঁদের ভক্তরাও। বিয়ের এত বছর পরেও তাঁদের নজরকাড়া বন্ধন সত্যই লোভনীয়। তাঁদের প্রেম কাহিনীতেও রয়েছে টুইস্ট। একসঙ্গে জুটি বেঁধে তাঁদের প্রথম ছবি “তুঝে মেরি কসম”। এই ছবির সেট থেকেই তাঁদের প্রেম, এর এক দশক পর, গাঁটছড়া বাঁধেন তাঁরা। তবে জেনেলিয়া সবসময়েই কাজের থেকে তাঁর পরিবারকে বেশি অগ্রাধিকার দিয়ে এসেছেন।

এমনকি রীতেশের সঙ্গে বিয়ের আগে জেনেলিয়াকে অনেকেই বলেছিলেন যে, বিয়ের পর তাঁর কেরিয়ার একেবারেই শেষ হয়ে যাবে। কিন্তু সবার প্রতিক্রিয়া উপেক্ষা করে রীতেশকে বিয়ে করেন নায়িকা, তাঁদের বিয়ে হয়েছিল, ৩ ফেব্রুয়ারি, ২০১২ সালে। বর্তমানে তিনি দুই সন্তান রাহেল এবং রিয়ানের মাম্মি। তবে এটা ঠিক যে, বিয়ের পরে সংসারের দায়িত্ব সামলানোর জন্যে জেনেলিয়া চলচ্চিত্র থেকে বিরতি নেন, তখনও মানুষের মিশ্র প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে।

কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই কাজ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। এই প্রসঙ্গে একবার জেনেলিয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “সত্যি বলতে, আমি যখন বিয়ে করি, আমি তখন আমার পরিবারের সঙ্গেই সময় কাটানোর জন্যে বিরতি নিয়েছিলাম। যদিও বিয়ের আগেই আমি অনেক কাজ করেছি, মানুষ হয়তো আমাকে হিন্দি সিনেমায় বেশ দেখেনি। কারণ আক্ষরিক অর্থে আমি বেশি দক্ষিণী সিনেমায় কাজ করেছি। এমনকি বছরের ৩৬৫ দিন আমি কাজ করেছি, তাই আমার মনে হয়েছিল আমার বিরতির দরকার। আর বিয়ের পর আমি আমার পরিবারকে বেশি অগ্রাধিকার দিতে চেয়েছিলাম, সেই কারণেই বিয়ের পর পরেই আমি মা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই, তাই আমি তখন পরিবারের সঙ্গে সময় কাটানোর বেশি প্রয়োজন বলে মনে করি, এবং সেটাই করেছি।”

এমনকি আমি যখন বিয়ে করছিলাম, তখন আমাকে লোকেরা বলেছিল যে, ‘ওহ তুমি বিয়ে করছো, একটি মেয়ের, বিয়ের পরেই কেরিয়ার শেষ হয়ে যায়, তোমারও কেরিয়ার শেষ হয়ে যাবে।’ কিন্তু আমি স্পষ্ট ছিলাম যে এটা আমাকে কিছুতেই বিয়ে করা থেকে বিরত রাখতে পারবে না। তবে অভিনেতা হিসাবে আমার আরও অনেক কিছু করার আছে।” ইতিমধ্যেই অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও ডেবিউ করেছেন জেনেলিয়া। এদিকে খুব শীঘ্রই মারাঠি ছবি বেদ দিয়ে ১০ বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন করতে চলেছেন জেনেলিয়া। আর এই পরিচালক তাঁর স্বামী রীতেশ, এই ছবির মাধ্যমেই পরিচালনায় আত্মপ্রকাশ করতে চলেছেন রীতেশ। এছাড়াও জেনেলিয়াকে মিস্টার মামিতেও রিতেশের সঙ্গে দেখা যাবে।

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল