বিচারকের সঙ্গে দুর্ব্যবহার, জেল খাটার পর ক্ষমা চাইতে হবে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে

বিচারকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে একদিন জেল খেটে ব্যক্তিগত জামিনে ছাড়া পেলেও শনিবার তাঁকে আদালতে ক্ষমা চাইতে হবে নির্দেশ দিয়েছেন বিচারক।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিচারক এবং আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজারকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক আগেই। একদিন জেল খেটে ব্যক্তিগত জামিনে ছাড়া পেলেও শনিবার তাঁকে আদালতে ক্ষমা চাইতে হবে নির্দেশ দিয়েছেন বিচারক।

ঘটনার শুরু শুক্রবার। জলপাইগুড়ি জেলা আদালতে শুনানি চলছিল একটি মানি স্যুট সংক্রান্ত মামলার। সেই মামলার শুনানির সময় এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজারকে সাক্ষী দেওয়ার জন্য ডেকে পাঠানো হয়েছিল। অভিযোগ, বৈশাখী বন্দ্যোপাধ্যায় নামের ওই ডেপুটি ব্যাঙ্ক ম্যানেজার আদালতের এজলাসে দাঁড়িয়ে বিচারক ও আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এই দৃশ্য দেখে বিচারক ওই মহিলাকে গ্রেফতার করার নির্দেশ দেন পুলিশকে। বিচারকের নির্দেশে সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয় হাজতে। পরে ব্যক্তিগত জামিনে ছাড়া পান ওই মহিলা। তবে জামিন পেলেও শনিবার তাঁকে আদালতে ক্ষমা চাইতে হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারক। শনিবার জলপাইগুড়ি জেলা আদালতে হাজির হয়ে শুক্রবারের কাজের জন্য ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

এই ঘটনা নিয়ে গ্রেফতার হওয়া বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শাশ্বতী কর বলেন, ‘মামলা চলাকালীন ওঁর (বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের) শরীরি ভাষা ঠিক ছিল না। আমি ওনাকে বারবার সতর্ক করছিলাম। কিন্তু উনি আমার কথা শোনেননি। পরে বিচারক তাঁকে গ্রেফতারের নির্দেশ দেন। পরে তিনি ব্যাক্তিগত জামিনে ছাড়া পান। শনিবার তাঁকে আদালতে উপস্থিত হয়ে ক্ষমা চাইতে হবে।’ অন্যদিকে এই ঘটনা নিয়ে সরব হয়েছেন জলপাইগুড়ি জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপুল রায়। এই ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

ফের তৃণমূল নেতার বিরুদ্ধে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাতানোর অভিযোগ

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

তন্দুর ছাড়াই বাড়িতে বানান ধাবার মতো তন্দুরি আলু পরোটা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

আলুর খোসা আর আবর্জনা নয়! বানিয়ে নিন ৫টি সহজ ও সুস্বাদু রেসিপি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর