ট্রেন সফরকালে এবার ৩০০ টাকায় মিলবে বালিশ, চাদর, কম্বল!

এবার রেল নতুন প্রকল্প চালু করে দিল। অর্ডার করলেই মিলবে বালিশ, চাদর এবং কম্বল। তবে এরজন্য যাত্রীদের মাথাপিছু দিতে হবে ৩০০ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনাকালে ট্রেন সফরের সময় যাঁরা বালিশ, চাদর, কম্বল ইত্যাদি দেওয়া বন্ধ করেছে ভারতীয় রেল। আগে এসি কামরায় সফরকালে এগুলি মিলত। কিন্তু বর্তমানে করোনা সংক্রমণ রুখতে যা বন্ধ করেছে রেল। ফলে এই সময়কালে যাত্রা করছেন তাঁদের ঠান্ডার হাত থেকে বাঁচতে সঙ্গে করেই নিয়ে আসতে হয় চাদর বা কম্বল। এবার রেল নতুন প্রকল্প চালু করে দিল। অর্ডার করলেই মিলবে বালিশ, চাদর এবং কম্বল। তবে এরজন্য যাত্রীদের মাথাপিছু দিতে হবে ৩০০ টাকা।

সামনেই আসছে শীতকাল। এই সময় শীততাপ নিয়ন্ত্রিত কামরা ছাড়াও স্লিপার ক্লাসে ভ্রমণ করলেও একটা চাদর লাগেই। কারণ, চলন্ত ট্রেনে হাওয়াতেও শীত লাগে। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই এবার ইচ্ছুক যাত্রীদের ট্রেন কামরায় দেওয়া হবে চাদর ও কম্বল, সঙ্গে একটা বালিশ। যেমনটা করোনাকালের আগে এসি কামরায় দেওয়া হতো। এবার এগুলি মিলবে স্লিপার শ্রেণীতেও, তবে দিতে হবে ৩০০ টাকা। তবে এই টাকা যারা দেবেন, তাঁরা রেলের তরফ থেকে পাবেন একটি কিট। যাতে থাকবে একটি কম্বল, একটি বিছানা পাতার চাদর, একটি বালিশ, বালিশের কভার, একবার ব্যবহার করেই ফেলে দেওয়া যায় এমন একটি ব্যাগ, টুথপেস্ট, টুথব্রাশ, চুলে মাখার তেল, চিরুনি, স্যানিটাইজার, পেপারসোপ এবং টিস্যু পেপার।

যদিও এতকিছু নিতে না চাইলে তারও উপায় আছে। এরথেকেও সস্তার একটি কিট পাওয়া যাবে। যার দাম ১৫০ টাকা। এতে শুধু পাওয়া যাবে একটি কম্বল। এই দুটি ছাড়াও রেল চালু করল আরও একটি কিট, যার নাম গুড মর্নিং কিট। যেটির দাম মাত্র ৩০ টাকা। এতে থাকবে টুথপেস্ট, টুথব্রাস, চুলে মাখার তেল, চিরুনি, স্যানিটাইজার, পেপারসোপ এবং টিস্যু পেপার। আর একটা কথা, এই কিটের যেটিই আপনি কিনবেন, সেটি বাড়িও নিয়ে যেতে পারবেন। বা ট্রেনের ভিতরই নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে পারেন। তবে রেল যাত্রীদের একাংশ বলছে ঘুরিয়ে টিকিটেরই দাম বাড়িয়ে দিল রেল। কারণ আগে এসি কামরার টিকিটের সঙ্গেই বালিশ-চাদর ও কম্বলের ভাড়া ধরা থাকতো। কিন্তু সেগুলি বন্ধ হয়ে যাওয়ার পর দাম কমেনি টিকিটের।

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন