আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশ মেনে গ্রাহকদের জন্য ডেটা ছাড়া শুধুমাত্র ভয়েস কল ও এসএমএস সুবিধাসহ তিনটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান চালু করেছে সরকারি টেলিকম সংস্থা BSNL। Jio, Airtel এবং Vodafone Idea-এর পর এবার BSNL-ও তাদের গ্রাহকদের জন্য ১৭২ টাকা, ১৮৪ টাকা এবং ১৯০ টাকা মূল্যের এই তিনটি সাশ্রয়ী প্ল্যান বাজারে নিয়ে এসেছে। যাঁরা সেকেন্ডারি সিম সচল রাখতে চান এবং আলাদা করে ইন্টারনেট ডেটার প্রয়োজন হয় না, তাঁদের জন্য এই প্ল্যানগুলো অত্যন্ত কার্যকরী হবে।

BSNL ১৭২ টাকার রিচার্জ প্ল্যান

এই প্ল্যানে গ্রাহকরা মোট ২৮ দিনের বৈধতা পাবেন। দেশের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল এবং এসটিডি কল করার সুবিধা রয়েছে। পাশাপাশি মিলবে ফ্রি ন্যাশনাল রোমিং সুবিধা। পুরো ভ্যালিডিটি জুড়ে প্রতিদিন ১০০টি করে ফ্রি SMS করা যাবে।

BSNL ১৮৪ টাকার রিচার্জ প্ল্যান

এই রিচার্জ প্ল্যানটি পুরো ৩০ দিনের ভ্যালিডিটি প্রদান করে।১৭২ টাকার প্ল্যানের মতোই এতেও আনলিমিটেড লোকাল, এসটিডি এবং রোমিং কলের সুবিধা থাকছে।গ্রাহকরা প্রতিদিন ১০০টি করে ফ্রি SMS করতে পারবেন।

BSNL ১৯০ টাকার রিচার্জ প্ল্যান

এই প্ল্যানটির বিশেষত্ব হলো এতে পুরো এক ক্যালেন্ডার মাসের (Calendar Month) ভ্যালিডিটি পাওয়া যায়। অর্থাৎ, যে মাসে রিচার্জ করা হবে সেই মাসটি ৩০ দিনের হোক বা ৩১ দিনের, পুরো মাস জুড়েই প্ল্যানটি সচল থাকবে।এতেও আনলিমিটেড লোকাল, এসটিডি ও রোমিং কলিং সুবিধার পাশাপাশি প্রতিদিন ১০০টি ফ্রি SMS করা যাবে।মূলত অতিরিক্ত ডেটা প্যাকের খরচ এড়িয়ে যাঁরা কম খরচে দীর্ঘ সময় নম্বর সচল রাখতে চান এবং নিরবচ্ছিন্ন কথা বলার সুবিধা খোঁজেন, তাঁদের কথা মাথায় রেখেই BSNL-এর এই নতুন উদ্যোগ।

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন