বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে ঝটিকা সফরে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে রেলমন্ত্রীর কাছে একগুচ্ছ আর্জি জানিয়েছেন শুভেন্দু। রাজ্যে রেল ও মেট্রো প্রকল্পগুলির কাজ দ্রুত গতিতে শেষ করার আর্জি জানিয়ে অশ্বিনী বৈষ্ণবের কাছে দরবার করেছেন তিনি। পশ্চিমবঙ্গে বিগত সরকারের আমলে রেল প্রকল্পের জন্য জমি চেয়েও পাওয়া যেত না। রেলের কাছে বাধার সৃষ্টি করত তৃণমূল কংগ্রেসের সরকার। এমনটাই বারবার অভিযোগ করতে দেখা গিয়েছে রেলমন্ত্রীকে। তবে পশ্চিমবঙ্গে এখন ডাবল ইঞ্জিনের সরকার। তাই আর কোনও জমি জটে রেল প্রকল্প আটকে থাকবে না, অশ্বিনী বৈষ্ণবকে আগেই জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাই রাজ্যে থমকে থাকা সমস্ত রেল ও মেট্রোর কাজ দ্রুত গতিতে শেষ করা হোক, এই আর্জিই এদিন রেলমন্ত্রীর কাছে করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

আরও পডুন: ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

সূত্রের খবর, শুভেন্দুর আর্জিতে সাড়া দিয়েছেন রেলমন্ত্রী। পশ্চিমবঙ্গের কাজের তদারকির জন্য চারজন বিশেষ অফিসার নিয়োগ করছে রেল। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘চিংড়িঘাটার জট কেটে গিয়েছে। যত তাড়াতাড়ি উদ্বোধন করা যায় সে প্রসঙ্গে কথা হয়েছে। আমরা চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মেট্রোর উদ্বোধন করুন। প্রধানমন্ত্রীর দফতরের তরফে দিনক্ষণ স্থির করবে। তারপর জানাবে। ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে নিউ গড়িয়া-সেক্টর ফাইভ মেট্রো দ্রুত চালু থেকে শুরু করে গঙ্গাসাগর পর্যন্ত রেল পরিষেবা-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। আগামী কয়েক বছরে গঙ্গাসাগর পর্যন্ত রেল পরিষেবা চালু হবে। ইতিমধ্যে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ডিপিআর আর সমীক্ষার কাজ দ্রুত শুরু হবে। হিলি, নন্দীগ্রাম ও দেশপ্রাণের মতো একাধিক রেল প্রকল্প জমি সমস্যার কারণে আটকে ছিল। রাজ্য সরকার অনেক আগেই ওই প্রকল্পগুলির জন্য প্রয়োজনীয় জমি দিয়ে দিয়েছে। তাই আগামী মার্চ মাসের মধ্যে এই প্রকল্পগুলির কাজ শেষ করে পরিষেবা শুরু করার আর্জি জানিয়েছি। রেলমন্ত্রী আমাকে সেই বিষয়ে আশ্বস্ত করেছেন।’

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ‘রাজ্যের আরও ১৯টি রেলপ্রকল্প ইতিমধ্যেই রেলওয়ে বোর্ডের অনুমোদন পেয়েছে। আগে জমি সংক্রান্ত সমস্যার কারণে প্রকল্পগুলির কাজ এগোয়নি। তবে বর্তমানে সমীক্ষা বা জমি অধিগ্রহণের ক্ষেত্রে আর কোনও বাধা নেই।’

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…

‘তৃণমূল কার্যত একটা যাত্রা দলে পরিণত হয়েছে,’ খোঁচা শমীকের

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

জল্পনাতে সিলমোহর, দু’সপ্তাহ পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা

এবার নিয়মিত কিস্তিতে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের সঞ্চয়,বড় সিদ্ধান্ত EPFO-র

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

‘কলকাতা মেডিক্যালে তাণ্ডব চালিয়েছে নকশালপন্থীরা,’ দাবি স্বাস্থ্যমন্ত্রীর

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন দলে নেই জাদেজা-সিরাজ? মুখ খুললেন ব্য়াটিং কোচ

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা