চুঁচুঁড়ার ইমামবাড়া হাসপাতালে চলল গুলি, চাঞ্চল্য

হুগলি(Hooghly) জেলার চুঁচুঁড়ার(Chinshura) ইমামবাড়া হাসপাতালে এক দুষ্কৃতীকে লক্ষ্য করে অন্য দুষ্কৃতীরা গুলি চালিয়েছে বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভরদুপুরে হাসপাতালে চলল গুলি (Shoot Out)। হুগলি(Hooghly) জেলার চুঁচুঁড়ার(Chinshura) ইমামবাড়া হাসপাতালে এক দুষ্কৃতীকে লক্ষ্য করে অন্য দুষ্কৃতীরা গুলি চালিয়েছে বলে জানা গিয়েছে। শনিবার এই ঘটনায় হাসপাতাল চত্বরে তীব্র আতঙ্ক তৈরী হয়েছে। 

পুলিশ সুত্রে জানা গিয়েছে, টোটন বিশ্বাস(Toton Biswas) নামে এক কয়েদীকে মেডিক্যাল(Medical) পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে গিয়েছিল পুলিশ(Police)। শনিবার(Saturday) তাঁকে লক্ষ্য করে গুলি(Shoot Out) চালায় দুষ্কৃতীরা। টোটন বিশ্বাস এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচিত। এদিন পুলিশ তাঁকে এবং আরও কয়েকজনকে মেডিক্যাল পরীক্ষার জন্য চুঁচুঁড়ার ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর টোটন বিশ্বাস নামের ওই দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি চালায় অন্য দুষ্কৃতীরা। পুলিশের উপস্থিতিতে কীভাবে কয়েদীকে লক্ষ্য করে গুলি চলল তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে। 

অন্যদিকে ঘটনার পর হাসপাতাল চত্বরে রোগী এবং রোগীর পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আরও বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা গোটা হাসপাতাল চত্বর বর্তমানে পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। দুষ্কৃতীরা কেন হাসপাতালে এসে গুলি চালাল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আততায়ীদের চিহ্নিত করতে পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। হাসপাতালের মধ্যে দুষ্কৃতীকে লক্ষ্য করে গুলি চালানোয় নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ রোগী্র পরিজনরা। অন্যদিকে পুলিশের তরফে যে কয়েদীদের মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে আতঙ্ক ভর করেছে। তাদের প্রাণ সংশয় হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে তারা। যদিও পুলিশের তরফে গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে খতিয়ে দেখা শুরু হয়েছে।

ঘরে পড়ে স্বামীর রক্তাক্ত দেহ! জখম সন্তান, পাশে বসে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত স্ত্রী

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি