জুহি-শাহরুখ থেকে স্বরা-সোনম, জেনে নিন বলিউডের কিছু নস্টালজিক বন্ধুত্বের কথা…

Share:

নিজস্ব প্রতিনিধি: আজকে অগস্ট মাসের প্রথম রবিবার, পাছে আজ একটি বিশেষ দিনও বটে। হ্যাঁ, আজ বন্ধুত্ব দিবস, অর্থাৎ ফ্রেন্ডশিপ ডে। বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। প্রত্যেকটি মানুষের জীবনেই বন্ধুত্বের গুরুত্ব আলাদাই। বাবা-মা, শিক্ষক, বন্ধু। সবাই আমাদের জীবনের একেকটি স্তম্ভ। অনেকের কাছেই বন্ধু এক সময়ে বোন কিংবা ভাই-এও পরিনত হয়ে যায়। যারা একে অপরের পাশে সারাজীবনের একটি সাথী হয়ে রয়ে যায়। যাই হোক, আজ বলিউডের এমন কয়েকটি নস্টালজিক বন্ধুত্বের কথা জানাবো, যা হয়তো আজীবন বন্ধুত্বের দাবিদার হয়েই রয়ে যাবে। আলিয়া ভাট এবং রণবীর সিং থেকে, জুহি-শাহরুখ সবাই এই তালিকায় অন্তর্ভুক্ত। যারা সবসময় একে অপরের পাশে দাঁড়িয়েছে। জেনে নিন……

আলিয়া ভাট ও রণবীর সিং

বর্তমানে বলিউডের নজরকাড়া বন্ধুত্বের তালিকায় রয়েছে অভিনেত্রী আলিয়া ভাট এবং রণবীর সিং। ‘গলি বয়’ চলচ্চিত্র থেকে তাঁদের বন্ধুত্ব শুরু, খুব শীঘ্রই করণ জোহরের রকি অউর রানি কি প্রেম কাহানিতে পুনরায় একত্রিত হবেন এই বন্ধুত্ব জুটি। এমনকি সম্প্রতি, রণবীর সিং একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের জন্য নগ্ন পোজ দিয়ে আইনি বিপাকে পড়েছিলেন। আর বন্ধুর পাশে এসে দাঁড়িয়েছিলেন আলিয়া ভাট। অভিনেত্রীর কথায়, তিনি কেবল ভালবাসার যোগ্য। ডার্লিংস-এর ট্রেলার লঞ্চে, আলিয়াকে প্রশ্ন করা হয়েছিল যে, রণবীর কটাক্ষের মুখোমুখি হচ্ছেন। সে নিয়ে আপনি কি বলবেন? তিনি উত্তর দিয়েছিলেন, “আমার প্রিয় সহ-অভিনেতা রণবীর সিং সম্পর্কে নেতিবাচক কিছু বলা আমি পছন্দ করি না। আমি ওকে ভালবাসি। তিনি আমার প্রিয় এবং তিনি চলচ্চিত্রে আমাদের অনেক কিছু দিয়েছেন।

জুহি চাওলা ও শাহরুখ খান

জুহি চাওলা, শাহরুখ খান, একসঙ্গে জুটি বেঁধে ডুপ্লিকেট, ডর, হিন্দুস্থানী একাধিক ছবি করেছেন। সম্প্রতি ডুপ্লিকেট ১৯ বছর পূর্ন করল। আর ছবির সৌজন্যেই তাঁদের বন্ধুত্ব গড়ে উঠেছিল। জুহি এবং শাহরুখ শুধুমাত্র বলিউডের নব্বই দশকের চলচ্চিত্রের সবচেয়ে প্রিয় অন-স্ক্রিন জুটি ছিলেন না, বাস্তব জীবনেও তাঁদের একটি বিশেষ বন্ধন আজও অটুট। যদিও শাহরুখ-জুহি এখন আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সেরও সহ-মালিক হওয়ার সুবাদে ব্যবসায়িক অংশীদার। তাঁদের বন্ধুত্ব যে কতটা শক্ত, তা বারবার প্রমাণিত হয়। গতবছর শাহরুখ-পুত্র আরিয়ান খান মাদক কাণ্ডের অভিযানের পরে প্রায় এক মাস জেলে ছিলেন। কয়েকদিন আগেই তিনি ক্লিনচিট পেয়েছেন। সেই সময় অভিনেত্রী জুহি চাওলাও আরিয়ান খানের জামিন হিসাবে মুম্বাইয়ের দায়রা আদালতে ১ লক্ষ টাকার বন্ডে স্বাক্ষর করেছিলেন।

করিনা কাপুর ও অমিতা অরোরা

করিনার একটি ফ্রেন্ড সার্কেল রয়েছে। যা করিশ্মা কাপুর, অরোরা বোন মালাইকা এবং অমৃতাকে নিয়ে গঠিত, অবিচ্ছেদ্য। এই বছরের শুরুর দিকে, অমৃতা অরোরা কে একজন পোশাক নিয়ে কটাক্ষ করেছিলেন, কিন্তু বন্ধুর সমর্থনে এগিয়ে এসেছিলেন করিনা।

হৃতিক রোশন ও সুজান খান

তাঁরা সম্পর্কে প্রাক্তন দম্পতি। কিন্তু বিচ্ছেদের পরে যেন তাঁদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। হৃতিক এবং সুজান ২০০০ সালে বিয়ে করেন। এবং ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তবে বিবাহবিচ্ছেদের পরেও তাঁরা বন্ধুত্বের সম্পর্ক রেখে চলেছেন। বর্তমানে, হৃতিক সাবা আজাদকে ডেট করছেন, আর সুজান আর্সলান গনির সঙ্গে সম্পর্কে রয়েছেন।

রণবীর কাপুর ও অয়ন মুখার্জি

একটি পুরানো সাক্ষাৎকারে, রণবীর কাপুর অয়নকে তাঁর ‘আরেকটি বাবা’ বলে সম্বোধন করেছিলেন। রণবীর অয়ন মুখার্জির চলচ্চিত্র ওয়েক আপ সিড এবং ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানিতে কাজ করেছেন। এছাড়াও তাঁর আসন্ন ছবি ব্রহ্মাস্ত্রেও অভিনেতাকে দেখা যাবে। রণবীর একবার জানিয়েছিলেন, আয়ান তাঁর কাছে একজন বাবার মতো।

সোনম কাপুর ও স্বরা ভাস্কর

সোনম এবং স্বরা তাঁদের প্রথম ছবি ‘ভীরে দ্য ওয়েডিং’ এর সেটে ভাল বন্ধু হয়ে ওঠেন। এই জুটি প্রায়ই একে অপরকে সোশ্যাল মিডিয়ায় সমর্থন করেন।

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী