‘মায়ের মুখ না দেখে কখনই বাড়ির বাইরে বের হই নি’, শ্রীদেবী এখনও জাহ্নবীর মন জুড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: মায়ের ৩০০ ছবির সঙ্গে আমার চারটি ছবির তুলনা, কম সমালোচনার মধ্যে পড়িনি, তবুও মাকে গর্বিত করার জন্যে লড়াই করেছি। ২০১৮ সালে বলিউডে আত্মপ্রকাশ, ইতিমধ্যেই বলিউডে বেশ কয়েকটি ছবি সেরে ফেলেছেন তিনি। তাঁর ডেবিউ ছবিই একেবারে ধামাকা ফেলে দিয়েছিল ইন্ডাস্ট্রিতে। অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে জুটি বেঁধে ‘Dhadak’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের। অল্প কয়েকদিনেই পরিপক্ক অভিনয় এবং নিজের সৌন্দর্য গুনে প্রত্যেকটি ভারতীয়র মন জয় করে নিয়েছেন নায়িকা। কেনই বা হবে না, অভিনয় যে তাঁর রন্ধ্রে রন্ধ্রে। মা এত বড় একজন অভিনেত্রী ছিলেন, বাবা এত বড়মাপের একজন পরিচালক, সুতরাং অভিনয় যে তাঁর রক্তে বইছে তা স্পষ্ট। ২০১৮ সালে শ্রীদেবী মৃত্যুর পর বলিউডে আত্মপ্রকাশ করেন জাহ্নবী কাপুর। সবেমাত্র কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। আর তাতেই ভক্তদের হৃদয়ে একেবারে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। বর্তমানে তিনি তাঁর, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি গুডলাক জেরি-এর সাফল্যে ব্যস্ত। এই ছবিতে জাহ্নবীর নতুন অবতার এবং অভিনয় দুইই পছন্দ করেছেন ভক্তরা। তবে যাই বলুন না কেন, অভিনেত্রী জাহ্নবী তাঁর মা শ্রীদেবীকে কতটা ভালোবাসতেন বা তাঁরা কতটা ঘনিষ্ঠ ছিলেন তা আর আলাদা করে বলতে হবেনা। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে জাহ্নবী তাঁর মা শ্রীদেবী সম্পর্কে বলেছিলেন, তাঁর মায়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এখনও তিনি মিস করেন।

শ্রীদেবীর কাছ থেকে তিনি কোন বৈশিষ্ট্য বা দক্ষতা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন সেটাও ব্যক্ত করেছেন নায়িকা। জাহ্নবী কাপুর বলেছেন, তিনি ছবি আঁকতে পছন্দ করেন। এবং সেটে বিরতির সময় স্কেচিং করেন। আর মানুষ এখনো তাঁর মধ্যে শ্রীদেবীকে খুঁজে পান। কারণ অনেকেই মনে করেন, তাঁর চোখগুলি একবারেই শ্রীদেবী মতো। মায়ের সবচেয়ে বেশি কি মনে আছে? শ্রীদেবীর সম্পর্কে একটি পুরোনো সাক্ষাৎকারে জাহ্নবী বলেছিলেন, “আমি তাঁকে খুব মিস করি। এমনকি তাঁর মা শ্রীদেবী তাঁকে ঘুম থেকে ডাকা না পর্যন্ত তিনি তাঁর বিছানা থেকে নামতেন না। তাঁর অ্যালার্ম বাজত, শ্রীদেবীকে তিনি ফোন করতেন। তাঁর মা যতক্ষন না পর্যন্ত তাঁর ঘরে আসতো, ততক্ষণ তিনি বিছানাতেই বসে থাকতেন। এছাড়াও কোথাও যাওয়ার হলে মায়ের মুখ না দেখে বেরোতেন না তিনি, এবং মাকে শুভরাত্রি না বলে ঘুমোতেন না জাহ্নবী।”

শ্রীদেবীর মেয়ে হওয়ার কারণেও জাহ্নবীকে একাধিকবার সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। সে সম্পর্কেও জাহ্নবী বলেছেন, “লোকেরা মায়ের ৩০০ টির ছবির সঙ্গে আমার প্রথম চারটি ছবির তুলনা করেছিল। তবে আমি কখনই হার মানিনি। আমি সবসময়েই ভেবেছি, মেয়ে হয়ে মাকে আমার গর্বিত করতে হবে।আমি এভাবে ছেড়ে যেতে পারি না।” বর্তমানে গুডলাক জেরির সাফল্য উপভোগ করছেন, জাহ্নবী। এছাড়াও তিনি কিছুদিন আগেই বাওয়ালের শ্যুটিং শেষ করেছেন।

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী