মাদক মামলায় ৩০ তারিখ পর্যন্ত জেল হেফাজতে শাহরুখ পুত্র আরিয়ান

আরিয়ানের জামিন বারবার খারিজের পিছনে এনসিবির আইনজীবীর যুক্তি, শাহরুখ পুত্রের আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যোগ রয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রমোদতরীর মাদক মামলায় বেজায় চাপে শাহরুখ পুত্র আরিয়ান খান। তাঁর জেল হেফাজতের মেয়াদের আরও দশদিন বাড়াল মুম্বই সেশন কোর্ট। মাদক মামলায় গত ৭ই অক্টোবর ১৪ দিনের জন্য জেল হেফাজতে ছিলেন আরিয়ান। ১৪ অক্টোবর আরিয়ানের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল। আদালত ঘোষণা করেছিল, মামলার পরবর্তী শুনানি হবে বুধবার অর্থাৎ ২০ অক্টোবর। কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টের পর সেশন কোর্টেও স্বস্তি পান নি আরিয়ান খান। গত বুধবার তাঁর জামিনের আর্জি খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

সেই জেল হেফাজত আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বাড়ালো সেশন কোর্ট। শুধুই আরিয়ান নন, মাদক মামলায় গ্রেফতার হওয়া আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা সহ বাকি আট অভিযুক্তকেও ৩০ তারিখ অবধি জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সেশন কোর্ট। বৃহস্পতিবার আদালতে শুনানির সময় অভিযুক্তদের আর হাজিরা দিতে হয়নি। যদিও মাদক মামলায় শাহরুখের আইনজীবী আরিয়ানের জামিনের জন্য বোম্বে হাইকোর্টে আর্জি জানিয়েছেন। সেই মামলা গ্রহণ করা হলেও আদালতের তরফে আগামী ২৬ তারিখ অর্থাৎ মঙ্গলবার শুনানির দিন ধার্য করা হয়েছে।

আরিয়ানের জামিন বারবার খারিজের পিছনে এনসিবির আইনজীবীর যুক্তি, শাহরুখ পুত্রের আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যোগ রয়েছে। তাই তাঁকে জেলের বাইরে রাখলেই তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। আরিয়ান প্রভাব খাটিয়ে মাদক মামলায় বাধা সৃষ্টি করতে পারে। তাই বারবার আদালতে আরিয়ানের জামিন না মঞ্জুর হয়ে যাচ্ছে।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!