স্কুলের ফি দিতে না পারায় সবার সামনে অপমানিত হতে হয়েছিল আমিরকে

গ্ল্যামার দুনিয়ায় নিজের স্থান তৈরির আগে জীবন সংগ্রামের মধ্যে দিয়ে কাটাতে হয়েছিল তাঁকে। স্ট্রাগলার আমিরের জীবন তখন কেমন ছিল? 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির তিনি এখন এক জনপ্রিয় তারকা। তিনি ‘মিস্টার পার্ফেকশনিস্ট’ অর্থাৎ আমির খান। কিন্তু জনপ্রিয়তার শিখরে পৌঁছানোর আগে তাঁর জীবন ঠিক এতটা মসৃণ ছিল না। গ্ল্যামার দুনিয়ায় নিজের স্থান তৈরির আগে জীবন সংগ্রামের মধ্যে দিয়ে কাটাতে হয়েছিল তাঁকে। স্ট্রাগলার আমিরের জীবন তখন কেমন ছিল? 

অত্যন্ত আর্থিক কষ্টের মধ্যে দিয়ে কেটেছিল তাঁর শৈশব। পরিবারের হাতে ছিল না পর্যাপ্ত অর্থ। এমনকি তাঁর স্কুলের ফিজ দেওয়ার ক্ষমতাও ছিল না তাঁর পরিবারের। শুধু আমির কেন? আমিরের সঙ্গে সঙ্গে তাঁর ভাইবোনেরাও এই একই সমস্যার সম্মুখিন হত। শুধু তাই নয় এছারাও আমির আরো বিষয় খোলসা করেছেন, আমিরের ছেলেবেলায় তাঁর স্কুলের ফি ছিল ক্লাস সিক্সের জন্য ৬ টাকা, ক্লাস সেভেনের জন্য ৭টাকা, ক্লাস এইটের জন্য ৮ টাকা। কিন্তু সেই টাকা দিতে অক্ষম ছিল আমিরের পরিবার। এমনকি তাঁদের স্কুল থেকে বহুবার সঠিক সময় ফি দিতে না পারার জন্য সতর্কও করা হয়েছিল । শুধু কী তাই? ভরা সভায় সবার সামনে স্কুলের প্রিন্সিপ্যাল আমিরের স্কুলের ফি দিতে না পারার কথা বলতেন। যা রীতিমত চোখে জল আনত অভিনেতার।

চলচ্চিত্র প্রযোজক তাহির হুসেন এবং জিনাত হোসেনের পুত্র আমির। অভিনেতারা  চার ভাইবোন- ফয়সাল খান, ফারহাত খান এবং নিখাত খান এবং আমির খান। চার ভাইবোনের মধ্যে তিনিই সবার বড়। ১৯৭৩ সালে ‘ইয়াদো কি বারাত’ ছবিতে আমির শিশু অভিনেতা হিসেবে প্রথম কাজ করেন। এরপর প্রাপ্তবয়স্ক ভিনেতা হিসাবে জুহি চাওলার বিপরীতে ‘কেয়ামত সে কেয়ামত তক’ এ প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে হিট ছবি উপহার দেন আমির তাঁর দর্শকদের। সেই ছবির তালিকা বেশ দীর্ঘ। তাতে রয়েছে ‘রাখ’, ‘দিল”, ‘রাজা হিন্দুস্তানি’, ‘সরফরশ’, ‘লগন’, ‘রং দে বাসন্তী’, ‘তারে জমিন পর’, ‘গজনি’, ‘ থ্রি ইডিয়টস’ ‘ধুম ৩’, ‘পিকে’  ‘দঙ্গল’ এর মত ছবি। কয়েকদিনের মধ্যে মুক্তি পাবে তাঁর নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’। 

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

ভাড়ার চুক্তি শেষ,মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হচ্ছেন

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ