‘অক্ষয় বিশ্বের ষষ্ঠতম ধনী ব্যক্তি, ওঁর সঙ্গে আমাদের তুলনা চলেনা’ : অনুরাগ কাশ্যপ

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ১১ অগস্ট গোটা দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ এবং অক্ষয় কুমার অভিনীত ‘রক্সা বন্ধন’। আর দুজনেই বলিউডের সুপারস্টার। সুতরাং বুঝতেই পারছেন, বক্সঅফিসে রীতিমত জোরদার টক্কর হতে চলেছে। এদিকে আমিরের ৪ বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন, অন্যদিকে খিলাড়ি কুমারের খেল, সবটা নিয়েই ১১ অগস্ট যে, এক্কেবারে হল জুড়ে হুল্লোড় সৃষ্টি হবে তা বলাই বাহুল্য! সেই কারণেই এই দুই সুপারস্টার এখন সংবাদের চর্চায় রয়েছেন। কিছুদিন আগেই অভিনেতা অক্ষয় কুমার দেশের সর্বোচ্চ করদাতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এবার তাঁকে বিশ্বের ষষ্ঠতম ধনী হিসেবে চিহ্নিত করলেন, বলিউডের অন্যতম খ্যাতনামা নির্মাতা অনুরাগ কাশ্যপ। এই মুহূর্তে অনুরাগ কাশ্যপ এবং অভিনেত্রী তাপসী পান্নু তাঁদের আসন্ন ছবি ‘দোবারা’র প্রচারে ব্যস্ত।

সম্প্রতি, একটি সাক্ষাৎকারে, উপার্জনের দিক দিয়ে তাপসীকে অক্ষয় কুমারের সঙ্গে তুলনা করা হয়েছিল। কারণ তিনিও অক্ষয়ের মতো বছরে অনেকগুলি চলচ্চিত্র করেন। আর এই উক্তির বিরোধিতা করে, তাপসী অভিযোগ করেছিলেন যে, কোনোদিন এবং কোনোভাবেই অক্ষয়ের সঙ্গে তাঁর বেতন মেলে না। কারণ অক্ষয় তাঁর তুলনায় প্রচুর উপার্জন করেন। এছাড়া অনুরাগও প্রকাশ করেছেন যে, অক্ষয় বিশ্বের ষষ্ঠতম ধনী অভিনেতা।

একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, দোবারা চলচ্চিত্রে তাপসীর সহ-অভিনেতা সিদ্ধার্থ কান্নান তাপসীকে বলেছিলেন যে, তাপসীকে প্রচুর চলচ্চিত্র করার জন্য তাঁকে ‘লেডি অক্ষয় কুমার’ বলা উচিত। এই কথা শুনে তাপসী বলেন, “আমি বিনীতভাবে এই প্রশংসা গ্রহণ করতাম, যদি অক্ষয়ের সঙ্গে আমার বেতন মিলে যেতো। তিনি সর্বোচ্চ উপার্জনকারী এবং সর্বোচ্চ করদাতা। তাঁর মতো আমি এতটা পারিশ্রমিক পাই না। অন্যদিকে এই কথা শুনে অনুরাগ উত্তর দেন, “তিনি বিশ্বের ষষ্ঠ ধনী অভিনেতা।” এই কথা শুনে তাপসী বলেন, “আমি এর কাছাকাছিও নই।”

ফোর্বস ইন্ডিয়ার মতে, অভিনেতা অক্ষয় কুমারই একমাত্র ভারতীয় ব্যক্তি, যিনি ২০১৯ সালে ফোর্বস ইউএস তালিকায় বিশ্বের সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী সেলিব্রিটিদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন। তিনি বার্ষিক প্রায়, $65 মিলিয়ন অর্থাৎ ভারতীয় মূল্যে যা ৫১৭ কোটি উপার্জন করেন। আর তিনি তাঁর উপার্জনের দিক দিয়ে বিশ্বের ৩৩ তম স্থানে রয়েছেন। এছাড়াও, ২০২০ সালে, অক্ষয় বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের মধ্যে ষষ্ঠতম স্থানে ছিলেন। এমনকি ছবি বাদেও, অক্ষয় প্রতি বছর $48.5 মিলিয়ন (₹385 কোটি) উপার্জন করেন শুধুমাত্র পণ্য অনুমোদনের মাধ্যমে। দোবারা পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ এবং প্রযোজনা করেছেন একতা কাপুর। এই ছবি আগামী ১৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী