মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ আমডাঙার আইসি’র বিরুদ্ধে, অপসারণের দাবি বিধায়কের

মাদক ব্যবসায়ীদের সঙ্গে আমডাঙার আইসি অঞ্জন দত্তের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে বলে অভিযোগ বিধায়ক রফিকুর রহমানের। তাঁকে অপসারণের দাবি তুললেন বিধায়ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমডাঙা থানার আইসির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন আমডাঙার বিধায়ক রফিকুর রহমান। মাদক ব্যবসায়ীদের সঙ্গে আমডাঙার আইসি অঞ্জন দত্তের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে বলে অভিযোগ বিধায়কের। তাঁকে অপসারণের দাবি তুললেন বিধায়ক।

উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙা থানার আইসি অঞ্জন দত্ত মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশ রেখে চলছেন বলে অভিযোগ তুলে সরব হলেন বিধায়ক। আমডাঙার বিধায়ক রফিকুর রহমানের দাবি, আইসি অঞ্জন দত্ত মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন।  আমডাঙা থানার আইসির বিরুদ্ধে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানিয়েছেন তিনি। কিন্তু তারপরও ওই আইসি মাদক ব্যবসায়ীদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রেখে চলেছেন বলে অভিযোগ তাঁর। বিধায়কের আরও অভিযোগ, পুলিশ কর্তাদের মদতেই মাদক চক্রের রমরমা। রফিকুর রহমানের দাবি, বিষয়টি জানিয়ে পুলিশের অ্যাডিশনাল এসপিকে লিখিতভাবে বার্তা পাঠিয়েছি। 

প্রসঙ্গত সোমবার মাদক বিক্রিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙার দারিয়াপুর বাজার। মাদক বিক্রির প্রতিবাদ জানিয়ে পথে নামেন স্থানীয় ব্যবসায়ীরা। ওইদিন বেশ কয়েকজন প্রতিবাদীকে দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ ওঠে। আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মারধরের অভিযোগ ওঠে। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন ব্যবসায়ীরা। অবরোধ তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। র‍্যাফের জওয়ানকে মারধরের অভিযোগ ওঠে। ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজারে মাদক বিক্রি হচ্ছে। বাধা দেওয়ায় ব্যবসায়ীদের ওপর চড়াও হয়ে আগ্নেয়াস্ত্রের বাঁট দিয়ে মারধর করে মাদক বিক্রেতারা। সেই ঘটনার পর এবার বিস্ফোরক অভিযোগ তুললেন আমডাঙার বিধায়ক।  পুলিশ এই মাদক চক্রের সঙ্গে যুক্ত রয়েছে বলে সরাসরি অভিযোগ তুললেন তিনি।

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই