দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীপাবলি মানেই আলোর রোশনাই! নতুন আশা এবং প্রত্যাশা পূরণে মা লক্ষ্মীর আরাধনা করা হয়। এই বিশেষ উৎসবের আগে ঘরবাড়ি পরিষ্কার করে সাজিয়ে তোলার প্রস্তুতি শুরু করে দেন অনেকেই। তবে শুধু ঘরের ভিতর সাজসজ্জা করলেই হবে না, বাড়ির প্রধান দরজার দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মনে করে বাস্তুশাস্ত্র। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বাড়ির মূল প্রবেশদ্বার দিয়েই ইতিবাচক শক্তি ও সৌভাগ্যের প্রবেশ ঘটে। তাই এই জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বাড়ির প্রধান দরজায় হলুদ মেশানো জল ছিটিয়ে দিলে পরিবেশে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। এই উপায়টি পালন করতে প্রথমে একটি পাত্রে পরিষ্কার জল নিতে হবে। তাতে এক চিমটি হলুদ মিশিয়ে নিতে হবে। চাইলে ওই জলে সামান্য গঙ্গাজলও মেশানো যেতে পারে। এরপর বাড়ির প্রধান দরজার চৌকাঠ এবং আশপাশের অংশে সেই জল ছিটিয়ে দিতে হবে। বাস্তুশাস্ত্রে ফিটকিরিকে নেতিবাচক শক্তি দূর করার উপাদান হিসেবে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বাড়ির প্রধান প্রবেশদ্বারে ফিটকিরি রাখলে নেতিবাচক প্রভাব কমে এবং সংসারে ইতিবাচক পরিবেশ বজায় থাকে।এই উপায়টি পালন করার জন্য একটি ছোট ফিটকিরির টুকরো নিয়ে লাল কাপড়ে ভালভাবে বেঁধে নিতে হবে। এরপর সেটি বাড়ির প্রধান দরজার পাপোশের নীচে রাখতে হবে।

হিন্দুধর্মে মা লক্ষ্মী ধন, ঐশ্বর্য ও সুখ-সমৃদ্ধির দেবী হিসেবে পূজিত হন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, বাড়ির প্রধান দরজা দিয়েই দেবী লক্ষ্মীর আগমন ঘটে। সেই কারণেই দীপাবলি-সহ বিভিন্ন শুভ অনুষ্ঠানে বাড়ির প্রবেশদ্বার পরিষ্কার করে সাজানো, আলপনা বা রঙ্গোলি তৈরি এবং প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত রয়েছে।বাস্তুশাস্ত্র অনুযায়ী, একটি পরিষ্কার, সুন্দর ও সুসজ্জিত প্রবেশদ্বার বাড়ির ইতিবাচক পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। তাই শুধু উৎসবের সময় নয়, সারা বছরই বাড়ির প্রধান দরজার পরিচ্ছন্নতা বজায় রাখা উচিত।

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

একঘেয়ে তরকারি ছেড়ে বানিয়ে নিন সুস্বাদু আলু বেগুনের কষা

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত

ক্রেতাদের স্বস্তি দিয়ে আরও কমল দাম, কলকাতায় আজ সোনা-রুপোর দর কত?