জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

Share:

নিজস্ব প্রতিনিধি: জোড়াফুল প্রতীক যুদ্ধের মাঝেই দিল্লিতে চূড়ান্ত নাটক। একটি বা দুটি নয়, ছটি ট্রাক ভর্তি নথি নিয়ে সোজা নির্বাচন কমিশনের অফিসে গেলেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জমানরা। আজ, বৃহস্পতিবার দিল্লিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের বাইরে আচমকাই একাধিক ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারপরেই গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়, ওই ট্রাকে রয়েছে একাধিক নথি। সুপ্রিম কোর্টের নির্দেশে জোড়াফুল প্রতীক ও তৃণমূল কংগ্রেস নাম পেতে গেলে বেশ কিছু ডকুমেন্ট জমা দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনে। তৃণমূলের এখন দুটি পক্ষ। মমতা তৃণমূল কংগ্রেস ও গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। দুই পক্ষকেই জোড়াফুল প্রতীক ও তৃণমূল কংগ্রেসের নামের দাবি জানানোর স্বপক্ষে বেশ কিছু নথি চাওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। কিছুদিন আগেই নিয়ম মেনে সমস্ত নথি কমিশনে জমা দিয়েছিল মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। যদিও নথি চুরির চেষ্টার অভিযোগ তুলে কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন ঋতব্রতরা। এদিন শেষ হচ্ছিল নির্বাচন কমিশনের দেওয়া নির্ধারিত সময়। তখনই দেখা গেল, ট্রাকভর্তি নথি নিয়ে সোজা কমিশনের দরবারে হাজির হয়েছেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতারা।

আরও পডুন: ‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

কিন্তু কী রয়েছে নথিতে? সেই প্রশ্নের উত্তরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘নথিতে কী আছে সেটা বলব না। সবটাই কমিশনকে জমা দিচ্ছি। এরপর প্রতীকের বিষয়টি কমিশন বুঝে নেবে। এই ট্রাকগুলিই ছিনতাইয়ের চেষ্টা করেছিল মমতা তৃণমূলের নেতারা। আমরা চার্টাড সংস্কৃতির বিরুদ্ধে লড়ছি।’ প্রতীক ও নাম নিয়ে যখন কোনও একই দলের দুই শিবিরের মধ্যে দ্বন্দ্ব হয়, তখন বেশ কিছু নথি শুনানির জন্য চেয়ে থাকে কমিশন। এই ঘটনা আগে দেখা গিয়েছে শিবসেনা ও এনসিপির ক্ষেত্রে। নথিতে দাবিদার দুই দলের বুথস্তরে কর্মীদের সমর্থন কতটা রয়েছে তার প্রমাণের দরকার হয়। দলের সংগঠনের পদস্থ আধিকারিকদের তরফে সমর্থন পত্রও লাগে। এছাড়াও আরও অন্য নথি লাগে। যা শুনানির সময়ে খতিয়ে দেখে নির্বাচন কমিশন। সেই নথিগুলিই এদিন ট্রাকে করে জমা দিতে গিয়েছেন ঋতব্রতরা। এমনটাই অনুমান রাজনৈতিক মহলের একাংশের।

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েও বিতর্কে জড়ালেন পরীমণি

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

সৌভাগ্য ফেরাতে ধনতেরাসে কেনাকাটার তালিকায় রাখুন এই ৯ জিনিস!

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮