নিজের প্রশংসা নিজেই করেন, কফি উইথ করণে অকপট অর্জুন

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ৭ জুলাই থেকে শুরু হয়েছে জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ সিজন 7’ (KOFFEE WITH KARAN SEASON 7)। যে শো নিয়ে দেশের মানুষের কৌতূহলের শেষ নেই। শোয়ের সঞ্চালক করণ জোহরের একের পর এক মজার মজার প্রশ্ন, এবং টেনে বের করা সেলিব্রিটিদের জীবনের নানারকমের অজানা তথ্য, সবটাই এই শোয়ের প্রধান ইউএসপি। এছাড়াও সেলিব্রিটিদের জীবনের নানা তথ্য, সবটাই দর্শকদের কাছে আকর্ষণীয় এবং লোভনীয়। তাই শুধু দেশ নয়, এই শোয়ের জনপ্রিয়তা বিদেশের মাটিতেও সমান জনপ্রিয়। আসলে, গোটা বিশ্বের দরবারে বলিউড একটি জনপ্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রি। তাই এই ইন্ডাস্ট্রির তারকাদের দিকেও সমান নজর থাকে গোটা দেশ এবং বিদেশের। ‘কফি উইথ করণ সিজন ৭’ এর প্রথম অতিথি ছিল, রণবীর-আলিয়া, দ্বিতীয় পর্বে ছিলেন জাহ্নবী-সারা, তৃতীয় পর্বে ছিলেন অক্ষয়-সামান্থা, চতুর্থ পর্বে ছিলেন আমির-করিনা, পঞ্চম পর্বে ছিলেন অনন্যা-বিজয়, এবার ষষ্ঠ পর্বের পালা। এবার এই পর্বে থাকছেন, বলিউডের হবু মাম্মি সোনম কাপুর এবং অর্জুন কাপুর। সম্পর্কে তাঁরা কাজিন। তার মধ্যে সামনে রাখি-বন্ধন। সেই উপলক্ষ্যেই এদিন সোনম-অর্জুন এই শোয়ের প্রধান অতিথি হিসেবে ধরা দিলেন।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, করণ জোহরের নতুন এবং ষষ্ঠ পর্বের প্রোমো। একটি কালো পোশাকে গর্ভবতী সোনম কাপুরকে এক্কেবারেই উজ্জ্বল দেখাচ্ছিল, অন্যদিকে সোফায় তাঁর চাচাতো ভাই অর্জুনের পরনে ছিল একটি জমকালো স্যুট। আর দুই কাজিনকে পেয়ে মজার মজার প্রশ্ন করেছিলেন করণ, অন্যদিকে সোনম-অর্জুনের দারুণ বন্ডিং দেখেও মনোমুগ্ধ দর্শকরা। অবিলম্বে করণ শুরু করেন নানান প্রশ্ন। কোনও একটি কথার প্রসঙ্গে, অর্জুন প্রথমেই জানান, তাঁর একটি গুরুত্বপূর্ণ অভ্যাস হল, নিজেকে প্রশংসা করা। তিনি বলেন, “নিজের প্রশংসার জন্য অন্যের অপেক্ষা করা ঠিক না, আপনি কেবল নিজের প্রশংসা করবেন। আমি কি দেখতে ভালো না? এই পোশাকে আমাকে কি সুন্দর লাগছে না? আমি দেখতে সুন্দর।” আসলে অনিল কাপুরের মেয়ে হওয়ার জন্য যে, সোনমকেই এই কথাটা পিনচ্ করে বলেছেন, সেটা বলাই বাহুল্য।

 করণ সোনমকে জিজ্ঞাসা করলেন এই মুহূর্তে বলিউডে সবচেয়ে সুখী অভিনেতা কে? সোনম তার বন্ধু রণবীর কাপুরের নাম নেন, যিনি এই মুহূর্তে ‘অয়নের (মুখার্জি) সঙ্গে তাঁর ছবির প্রচার করছেন।’ এই নতুন পর্বটি আগামী বৃহস্পতিবার অর্থাৎ রাখি পূর্ণিমার দিন, দুপুর 12 টায় Disney+ Hotstar-এ প্রিমিয়ার হবে।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত