সরলেন বিজয়বর্গীয় , বঙ্গ বিজেপির নয়া পর্যবেক্ষক সুনীল বনসল

কৈলাশ বিজয়বর্গীয়কে সরিয়ে সুনীল বনসলকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল ভারতীয় জনতা পার্টি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কৈলাশ বিজয়বর্গীয়কে সরিয়ে সুনীল বনসলকে পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল বিজেপি। বঙ্গ বিজেপিতে নতুন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হল সুনীল বনসলকে। একইসঙ্গে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবেও সুনীল বনসলকে নিযুক্ত করা হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, এই রাজ্যের পাশাপাশি ওড়িশা এবং তেলাঙ্গানারও পর্যবেক্ষক হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যের উত্তরবঙ্গের দায়িত্বে ছিলেন সুনীল। এর আগে তিনি উত্তর প্রদেশের সাধারণ সম্পাদক (সংগঠন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁকে এবার আনা হল বঙ্গ বিজেপির পর্যবেক্ষক করে। বুধবার বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য টুইট করে দলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

উল্লেখ্য বঙ্গ বিজেপির পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে ছিলেন কৈলাশ বিজয়বর্গীয়। বিজয়বর্গীয় রাজ্য বিজেপির পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে বলে যে হাওয়া উঠেছিল। তার ধারেকাছে ঘেষতে পারেনি। ২০০ পার করার হুঙ্কার দিয়েছিলেন গেরুয়া শিবিরের বর বড় নেতারা। এরপর পুরসভার নির্বাচনেও গেরুয়া শিবির ভালো ফল করতে পারেনি। ফলে সাংগঠনিক শক্তি নিয়ে প্রশ্ন উঠেছিল। বিধানসভা নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন জেলায় গোষ্ঠীদ্বন্দ্বে কার্যত বার বার জেরবার হয়েছে গেরুয়া শিবির। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রশ্নের মুখে পড়েছিলেন শুভেন্দু সুকান্তরা। সেই আবহে সুনীল বনসলকে রাজ্য বিজেপির নতুন পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। রাজনৈতিক মহলের অপর একটি অংশ মনে করছে, বাংলয় বিজেপির সাংগঠনিক অবস্থা অত্যন্ত শোচনীয়। সেক্ষেত্রে পর্যবেক্ষক পরিবর্তন করে বিজেপি শক্তি বাড়াতে পারবে না।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়