মুখ্যমন্ত্রী পুলিশ মেডেল পাচ্ছে এক ডজন আধিকারিক

আগামী ১৫ আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে এই পুলিশ আধিকারিকদের হাতে এই মেডেল তুলে দেবেন তাঁদের কর্মকৃতিত্বের জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের ৭৫তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাংলার বুকে এক ডজন পুলিশ আধিকারিককে বিশেষ পুরষ্কারে সম্মানিত করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার(West Bengal Government)। এই আধিকারিকদের প্রদান করা হচ্ছে মুখ্যমন্ত্রী পুলিশ মেডেল(Chief Minister Police Medal)। স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ আগামী ১৫ আগস্ট(15th August) কলকাতার(Kolkata) রেড রোডে রাজ্য সরকারের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) নিজে হাতে এই পুলিশ আধিকারিকদের হাতে এই মেডেল তুলে দেবেন তাঁদের কর্মকৃতিত্বের জন্য। যে আধিকারিকেরা এই পুরষ্কার পেতে চলেছেন তাঁরা সবাই আইপিএস আধিকারিক। আউটস্ট্যান্ডিং এবং কমেন্ডেবল—এই দুই বিভাগে পুরষ্কার দেওয়া হবে। আউটস্ট্যান্ডিংয়ের তালিকায় রয়েছেন প্রবীণ ত্রিপাঠি, মনোজ মালব্য সহ মোট ৫জন আইপিএস আধিকারিক। অন্যদিকে কমেন্ডেবল বিভাগে রয়েছেন ৭জন আইপিএস আধিকারিক। এই দুই তালিকায় আছেন একগুচ্ছ ডিআইজি, ডিসি ও এসপি পদাধিকারীর পুলিশকর্তারাও।

আউটস্ট্যান্ডিং বিভাগে মুখ্যমন্ত্রী পুলিশ মেডেল পাচ্ছেন যে ৫জন পুলিশ আধিকারিক তাঁরা হলেন মনোজ মালব্য, আর রাজশেখরন, প্রবীণ কুমার ত্রিপাঠী, সুনীল কুমার চৌধুরী এবং দেবস্মিতা দাস। অন্যদিকে কমেন্ডেবল বিভাগে মুখ্যমন্ত্রী পুলিশ মেডেল পাচ্ছেন যে ৭জন পুলিশ আধিকারিক তাঁরা হলেন অলোক রাজোরিয়া, রশিদ মুনির খান, আভারু রভীন্দ্রনাথ, রুপেশ কুমার, আকাশ মাঘারিয়া, জয়িতা বোস এবং কামনাশিষ সেন। গোটা তালিকায় মাত্র ২জন মহিলা আধিকারিকের নাম রয়েছে। রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর হাত থেকেই এই দুই মহিলা পুলিশ আধিকারিক আগামী ১৫ আগস্ট মুখ্যমন্ত্রী পুলিশ মেডেল গ্রহণ করবেন। এই ২জন মহিলা পুলিশ আধিকারিক যথাক্রমে ২০০৯ ও ২০১০ সালে আইপিএস ব্যাচের। যে ১২জন আধিকারিক এই সম্মান পেতে চলেছেন তাঁদের মধ্যে ৭জন রাজ্য পুলিশের আধিকারিক। ৩জন কলকাতা পুলিশে কর্মরত এবং ১ জন করে হাওড়া ও বিধাননগর পুলিশ কমিশনারেটে কর্মরত। 

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র