অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সিদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

Share:

নিজস্ব প্রতিনিধি: শিশুদের পুষ্টির জন্য সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রতিদিন খাবার সরবরাহ করা হয়। অথচ সেই খাবারেই যদি মেলে সিদ্ধ টিকটিকি, তাহলে শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। এমনই এক চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার গোবরডাঙায়। ভাতের সঙ্গে ডিম-আলুর ঝোল খাওয়ার কথা ছিল শিশুদের। কিন্তু খাবারের পাত্র খুলতেই দেখা গেল, ঝোলের মধ্যে পড়ে রয়েছে একটি সিদ্ধ টিকটিকি। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবরডাঙা পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের গইপুর মিত্রপাড়া এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। ওই কেন্দ্রে মোট ২০ জন শিশু রয়েছে। শুক্রবার প্রাকৃতিক দুর্যোগের কারণে মাত্র ৯ জন শিশুর জন্য রান্না করা হয়েছিল খাবার। মেনুতে ছিল ভাত এবং ডিম-আলুর ঝোল। সেই খাবার বাড়িতে নিয়ে যাওয়ার পর পাত্র খুলতেই এক অভিভাবকের নজরে আসে সিদ্ধ টিকটিকিটি। মুহূর্তের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়ে। খবর পেয়ে অন্য অভিভাবকরাও কেন্দ্রে এসে ক্ষোভ প্রকাশ করেন। অভিভাবকদের অভিযোগ, শিশুদের খাবারের গুণগত মান এবং পরিমাণ নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। এমনকী পর্যাপ্ত আলো ছাড়াই অন্ধকার পরিবেশে রান্না করা হয় বলেও অভিযোগ উঠেছে। তাঁদের দাবি, সামান্য অসতর্কতার কারণে কোনও শিশু যদি ওই খাবার খেয়ে ফেলত, তাহলে বড়সড় বিপদ ঘটতে পারত।

আরও পড়ুন: শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষিকার নিয়মিত উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা।  আইসিডিএস সুপারভাইজার জানান, বিষয়টি জানার পরই দ্রুত তিনি ওই কেন্দ্রে আসেন। এরপর যেসব অভিভাবক খাবার নিয়ে গিয়েছিলেন, তাঁদের সেই খাবার না খাওয়ার জন্য সতর্ক করা হয়। তাঁর দাবি, ওই দিন বর্ষার কারণে অনেক শিশু খাবার নিয়ে যায়নি। যে কয়েকজন খাবার নিয়ে গিয়েছিল, তাঁদের প্রত্যেককে খাবার খেতে নিষেধ করা হয়েছে। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষিকা বর্তমানে ছুটিতে। যিনি রান্না করেছেন তিনি অন্ধকারেই রান্না করেছিলেন বলে জানা গিয়েছে। রান্নার সময় বিদ্যুৎ ছিল না এবং পর্যাপ্ত আলো না থাকায় অসুবিধা হয়েছিল। তবে একটি পাত্রে টিকটিকি মিলেছে বলেও স্বীকার করে নেন তিনি। গোটা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

বৃষ্টির জেরে লেকটাউনে দুর্ঘটনা, চলন্ত গাড়ির উপর গাছ পড়ে আহত চালক

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সিদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের

অবহেলা করলেই বিপদ, জেনে নিন জিভের ক্যানসারের ৫টি লক্ষণ