আজাদি কা অমৃত মহোৎসবে যোগীর পোস্টারে আলকাতরা

তদন্ত শুরু করেছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ): আজাদি কা অমৃত মহোৎসবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Cm Yogi Adityhanath) ছবি সম্বলিত একাধিক পোস্টার ব্যানারে কে বা কারা কালি লেপে দিয়েছে। বেশ কয়েকটি পোস্টার (postar)  ছিড়ে ফেলা হয়েছে। ঘটনায় পুলিশ ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অপরাধীকে ধরতে পুলিশ আদাজল খেয়ে মাঠে নেমেছে।

দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে ফিরোজাবাদে (Firozabad)। রাতের অন্ধকারে কয়েকজন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পোস্টারে কে বা কারা আলকাতরা লেপে চলে যায়। কয়েকটি পোস্টারে ধারাল অস্ত্রে দিয়ে কোপ বসান হয়েছে। শনিবার সকাল এলাকবাসীর ওই সব বিকৃত পোস্টার (Firozabad) দেখে পুলিশকে খবর দেয়।পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকৃত পোস্টার সরিয়ে ফেলে।

জেলাশাসক (district magistrate) রবি রঞ্জন জানিয়েছেন, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে কর্পোরেশনের তরফ থেকে ফিরোজবাদের বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হয়েছিল। রাতের অন্ধকারে কয়েকজন ওই পোস্টারে কালি লেপে দেয়। কয়েকটি পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত এলাকায় পৌঁছে ওই সব পোস্টার সড়িয়ে ফেলে। নজর ক্যামেরার (CCTV) ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে। এলাকার কয়েকজনের সঙ্গেও পুলিশ কথা বলেছে।দুষ্কৃতীরা দ্রুত ধরা পড়বে বলে আমাদের অনুমান।

রাজ্য বিজেপি সভাপতি রাকেশ শাঙ্খাওয়ার জানিয়েছেন, ফিরোজবাদের ছয়টি জায়গায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বেশ কয়েকটি পোস্টারে কে বা কারা আলকাতরা লেপে দিয়ে চলে গিয়েছে। কয়েকটি পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। পুলিশের কাছে আমরা অবিলম্বে দু্ষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

HIV আক্রান্ত, স্বাস্থ্যকর্মীর চাকরি নিয়ে টানাপোড়েন, কী আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত?

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

‘ক্রাইম পেট্রোল’ ছাড়লেন অনুপ সোনি, শোয়ের নতুন সঞ্চালক অজয় দেবগন

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮