গরু পাচারে জড়িত উত্তরের ১২ ‘Cow শেঠ’

সিবিআই জানতে পেরেছে উত্তরবঙ্গের ১২জন ব্যবসায়ী পাচারকাণ্ডে জড়িত। এরা কার্যত গরু পাচার সিন্ডিকেটের বস। চক্রে এদের নাম cow শেঠ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গরু পাচার(Cattle Smuggling) কাণ্ডে কেষ্ট গিয়েছেন সিবিআইয়ের(CBI) হেফাজতে। আর সেই তদন্তে নেমেই সিবিআই জানতে পেরেছে উত্তরবঙ্গের ১২জন ব্যবসায়ী এই পাচারকাণ্ডে জড়িত। এরা কার্যত গরু পাচার সিন্ডিকেটের বস। পাচারচক্রে এদের সবাই ‘Cow শেঠ’(Cow Seth) নামে চেনে। এই শেঠদের এখন খুঁজে বার করতে চাইছেন সিবিআই আধিকারিকেরা। কেননা তাঁরা জানতে পেরেছেন, এই এক ডজন গরু শেঠদের হাত ধরেই উত্তরবঙ্গের(North Bengal) ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে নির্বিঘ্নে গরু পাচার হত। এই শেঠদের হাত বেশ লম্বা বলেই সিবিআই আধিকারিকেরা জানতে পেরেছেন। অনুব্রত মণ্ডল ও এনামূল হক গ্রেফতার হওয়ার পর এই শেঠরা এখন সিবিআইয়ের স্ক্যানারে।

জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও গরু পাচারকারীরা সক্রিয় দীর্ঘদিন ধরে। কয়েকদিন আগেই বিএসএফের জলপাইগুড়ি সেক্টর, শিলিগুড়ির ফাঁসিদেওয়া, কোচবিহারের মেখলিগঞ্জ, উত্তর দিনাজপুরের চোপড়া, দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে হরবখত গরু পাচার হয় বাংলাদেশে। মাঝেমধ্যেই সেখানে পাচারকারীরা বিএসএফের হাতে ধরা পড়ে। সেই সময় যে সব পাচারকারীরা ধরা পড়ে বিএসএফের হাতে তাদের জেরা করে সিবিআই আধিকারিকেরা চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন। ওই সব পাচারকারীরা মূলত ক্যারিয়ার। মোটা টাকার কমিশনের টোপে তারা ওই কাজ করছে। আর তাদের কাজে নামানোর নেপথ্যে রয়েছে ওই গরু শেঠরা। ওই সব শেঠরা এজেন্টদের মাধ্যমে ভিন রাজ্যের গরু ট্রাকে বোঝাই করে সীমান্তে ক্যারিয়ারদের কাছে পৌঁছে দেয় তা বাংলাদেশে পাচার করার জন্য। উত্তরবঙ্গের এই পাচার সিন্ডিকেটের সঙ্গে অনুব্রত ও এনামূলের যোগাযোগ ছিল কি না, সে বিষয়ে সিবিআইয়ের গোয়েন্দারা এখন খোঁজখবর নিচ্ছেন।

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

চ্যাংমারি চা বাগানে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৩ শ্রমিক, আহত একাধিক

প্রশংসা পেয়েও প্রেক্ষাগৃহে শো কমছে ‘সাধক বামাক্ষ্যাপা’র, নেপথ্যে হিন্দি সিনেমা!

বিশ্বখ্যাত ছৌ নৃত্যের ঐতিহ্য বাঁচাতে উদ্যোগী রাজ্য সরকার, বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা

‘ত্রিপল দেওয়ার নামে সই করিয়েছে,’ মমতা তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি ঋতব্রতদের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু